Ranveer Singh

অভিনয়ে বিপুল সাফল্যের পরে রাজনীতিতে রণবীর সিংহ? আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক!

অনন্ত অম্বানীর জন্মদিন থেকে ফিরতেই রণবীর সিংহকে দেখা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে করলেন বৈঠক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:৫২
(বাঁ দিকে) রণবীর সিংহ, মোহন ভাগবত (ডান দিকে)।

(বাঁ দিকে) রণবীর সিংহ, মোহন ভাগবত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বক্সঅফিসে দারুণ ফল করেছে ‘ধুরন্ধর’ ছবির দু’টি অংশই। বিপুল প্রশংসিত হয়েছে ভারতীয় গুপ্তচরের চরিত্রে রণবীর সিংহের অভিনয়। সিনেমা বিশেষজ্ঞদের একাংশ এই ছবিকে ‘বিজেপির প্রচারমূলক’ বলেও দাগিয়েছেন। এ বার রণবীরকে দেখা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদর দফতরে। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে করলেন ঘণ্টাদেড়েকের বৈঠক।

Advertisement

গত দু’দিন ধরে রণবীর ছিলেন জামনগরে। সেখানেই অনন্ত অম্বানীর ৩১ বছরের জন্মদিন উদ্‌যাপন করছিলেন। সেখান থেকে মুম্বই ফিরে সোজা চলে যান নাগপুরে, আরএসএস-এর সদর দফতরে। সেখানে সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এর পরে মোহন ভাগবত-সহ দলের শীর্ষস্থানীয় সদস্যদের সঙ্গে দেখা করেন রণবীর।

মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রণবীর সিংহ।

মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রণবীর সিংহ।

বলিউড সূত্রে খবর, শুক্রবার বিকাল চারটে নাগাদ মুম্বই থেকে চার্টার্ড বিমানে করে নাগপুরে পৌঁছোন অভিনেতা। এর পর বিমানবন্দর থেকে সোজা রেশিমবাগে অবস্থিত ‘হেডগেওয়ার স্মৃতি মন্দির’ চত্বরের উদ্দেশে রওনা দেন। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর বেশ কিছু ক্ষণ সময় কাটান। এর পরেই মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন রণবীর সিং। সেখানেই প্রায় দেড় ঘণ্টার বেশি সময় কাটানোর পরে রাত আটটা নাগাদ ফিরে আসেন মুম্বইয়ে। এমনিতেই ‘ধুরন্ধর’ ছবি নিয়ে তুষ্ট বিজেপি শিবির। এই ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপির নেতারা। এর মাঝেই মোহন ভাগবতের সঙ্গে এই সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। যদিও রণবীরের সঙ্গে মোহন ভাগবতের কী কথা হয়েছে সেই বিষয়ে কোনও পক্ষই মন্তব্য করেনি।

Advertisement
আরও পড়ুন