Ranveer Gets Threat Messege

কোটি কোটি টাকা চেয়ে হুমকিবার্তা রণবীরকে! রোহিতের পরে বিশ্নোইয়ের নজরে ‘ধুরন্ধর’ অভিনেতা?

খবর, মঙ্গলবার একটি হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে অভিনেতাকে হুমকি পাঠানো হয়। সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫
বিপাকে রণবীর সিংহ?

বিপাকে রণবীর সিংহ? ছবি: সংগৃহীত।

হুমকিবার্তা পেলেন রণবীর সিংহ! খবর, একটি হোয়াটসঅ্যাপ ভয়েজ নোটের মাধ্যমে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছে। মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, মঙ্গলবার একটি হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে অভিনেতার কাছে হুমকিবার্তা পাঠানো হয়। সেই বার্তায় কোটি কোটি টাকা চাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে অভিনেতার তরফ থেকে ঘটনাটি জানানো হয়। তদন্তের দায়িত্ব নেয় মুম্বই অপরাধদমন শাখা। খবর, ইতিমধ্যেই বার্তা প্রেরণকারীকে খুঁজে বের করতে যাবতীয় সোর্স কাজে লাগিয়েছে মু্ম্বই পুলিশ।

মুম্বই পুলিশের দ্বারস্থ হওয়ার সঙ্গে সঙ্গে রণবীরের বাড়ির সামনে কড়া প্রহরা মোতায়েন করা হয়েছে। তবে সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এ বিষয়ে ‘ধুরন্ধর’ অভিনেতার পক্ষ থেকে কোনও বিজ্ঞপ্তি বা বার্তা এখনও দেওয়া হয়নি। তবে খবর ছড়াতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। নতুন করে চিন্তার ভাঁজ বলিউডের কপালে। বিনোদনদুনিয়া যে একেবারেই নিরাপদে নেই, তারকাদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক অঘটন যেন সেই কথাকেই বারবার প্রমাণ করে দিচ্ছে।

প্রসঙ্গত, পয়লা ফেব্রুয়ারি ভোরে, পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে চারটি গুলি চলে। বিষয়টি নিয়ে রোহিত অবশ্যও এখনও কোনও বক্তব্য রাখেননি। পরে সেই ঘটনার দায় নেন কুখ্যাত গ্যাংলিডার লরেন্স বিশ্নোই। সেই রেশ কাটার আগেই রণবীরকে হুমকিবার্তা। স্বাভাবিক ভাবেই বলিউড এখানেই বিশ্নোই-ছায়া খুঁজে পাচ্ছে। তবে রণবীরকে হুমকিবার্তা পাঠানোর পরে এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি অন্ধকার দুনিয়ার কোনও গোষ্ঠী।

Advertisement
আরও পড়ুন