Rashmika Mandanna

রশ্মিকার মন্তব্যে শাশুড়ির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা! বিজয়ের মায়ের সঙ্গে কেমন সম্পর্ক অভিনেত্রীর?

সম্প্রতি তেলঙ্গানার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির জন্য পুরস্কৃত হন রশ্মিকা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা রাম চরণ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডী। তখনই অনুরাগীদের চোখে পড়ে শাশুড়ির প্রতিক্রিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:৫৬
Rashmika Mandanna’s comment brought tears in her mother in law’s eyes

রশ্মিকার মন্তব্য শুনে কী প্রতিক্রিয়া শাশুড়ির? ছবি: সংগৃহীত।

বিয়ের আগে থেকেই বিজয় দেবরকোন্ডার পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রশ্মিকা মন্দানার। বেশ কয়েক বছর আগেই দেবরকোন্ডা পরিবারের অংশ হয়ে উঠেছেন তিনি। কিন্তু শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন? সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই ছবিই দেখা গেল।

Advertisement

সম্প্রতি তেলঙ্গানার এক অনুষ্ঠানে ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির জন্য পুরস্কৃত হন রশ্মিকা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা রাম চরণ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডী। এই ছবির জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন রশ্মিকা। সেই ছবির জন্যই সম্মানিত হওয়ার পরে তাই রশ্মিকা বলেন, “ওরা আমাকে নিয়ে কত মশকরা করল। আর এ বার রাজ্যের তরফ থেকেই আমি সম্মানিত হচ্ছি। অনেকটা পথ চলে এলাম এই ভাবেই।” রশ্মিকা যখন এই বক্তব্য দিচ্ছেন, তখন দর্শকাসনে বসে ছিলেন তাঁর শাশুড়ি মাধবী দেবরকোন্ডা। রশ্মিকার কথা শুনে তাঁর চোখেও জল এসে যায়। তাঁকে চোখের জল মুছতে দেখা যায়।

রশ্মিকা কর্নাটকের বাসিন্দা। বিজয় মূলত তেলঙ্গানার অভিনেতা। রশ্মিকা বলেন, “আগেও আমি আপনাদের সামনে এসেছি। তখন কন্যার মতো এসে দাঁড়িয়েছি। তবে আজ আমি আপনাদের সামনে একজন পুত্রবধূ হিসাবে এসে দাঁড়িয়েছি। এর জন্য আমি খুবই গর্ববোধ করছি।”

এই দিন রশ্মিকার সঙ্গে বিজয় আসেননি। শাশুড়ির সঙ্গেই এসেছিলেন রশ্মিকা। একসঙ্গে বসে হাসতে হাসতে কথা বলতেও দেখা যায় তাঁদের। শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে দীর্ঘ আলোচনাও হয়।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন রশ্মিকা ও বিজয়। উদয়পুরে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। তার দিনকয়েক পরে হায়দরাবাদে হয় তাঁদের প্রীতিভোজ।

Advertisement
আরও পড়ুন