Saif ali khan

‘রাত ১১টায় বাড়ি ফিরতে চাই না!’ করিনাকে বিয়ে ও সন্তানজন্মের পরে নিজেকে নিয়মে বেঁধেছেন সইফ?

আক্ষরিক অর্থেই তিনি নবাব- পুত্তুর। বেছে বেছে কাজ করেন। মনে করেন ব্যক্তিগত জীবন ও অভিনয়জীবনের মধ্যে সমতা না থাকলে সেই কাজ করে লাভ হয় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৯:০৪
(বাঁ দিকে) করিনা কপূর, (ডান ডিকে) সইফ আলি খান।

(বাঁ দিকে) করিনা কপূর, (ডান ডিকে) সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

ছোট থেকেই অভিজাত পরিবারে বড় হওয়া। বড় পরিবারের আদবকায়দাতেই অভ্যস্ত সইফ আলি খান। অনেকেই তাঁকে বলিউডের ‘নবাব’ বলে ডেকে থাকেন। তিনি ছুটি কাটাতে যান হরিয়ানায় নিজেদের রাজবাড়িতে। আক্ষরিক অর্থেই তিনি নবাব- পুত্তুর। বেছে বেছে কাজ করেন। মনে করেন, ব্যক্তিগত জীবন ও অভিনয়জীবনের মধ্যে সমতা না থাকলে সেই কাজ করে লাভ হয় না।

Advertisement

১৫ মে সইফ অভিনীত সিরিজ় ‘কর্তব্য’ মুক্তি পেয়েছে। তার আগে সইফ জানান, পেশাগত জীবনে অনেক ত্যাগ করেছেন তিনি, যার মূল্য দিতে হয়েছে বাস্তবজীবনে। তাঁর মতে, কর্মজীবন অনেকটা পর্বতারোহণের মতো। বাড়িটা হল তাঁর কাছে ‘বেস ক্যাম্প’। যেখানে খানিক জিরিয়ে নেওয়া যায়, ক্লান্তি দূর করা যায়। তাঁর মতে পর্বতারোহণে খুব বেশি সময় নষ্ট করা উচিত নয়। তা হলে ‘বেস ক্যাম্প’টা উধাও হয়ে যেতে পারে।

যদিও আগে সইফের এই ভাবনা ছিল না। করিনা কপূরের সঙ্গে বিয়ে এবং দুই পুত্রসন্তানের জন্মের পর থেকেই পরিবারকে আরও বেশি সময় দিতে চান তিনি। শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম তিনি মানেন। কোনও ভাবে রাত ৯টা পর্যন্ত শুটিং তিনি করেন না। সইফের কথায়, ‘‘সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিংয়ের ধারণাটা অযৌক্তিক মনে হয়। কারণ, শুটিংয়ের পরে সব গোটাতে সেই সাড়ে ৯টা বেজে যায়। তার পর বাড়ি ফিরতে ফিরতে ১১টা। এমন জীবন আমি চাই না।’’

Advertisement
আরও পড়ুন