Saif ali khan

‘স্ত্রীর সঙ্গে কাজ করার মতো একঘেয়ে আর কিছু নেই’, কোন শর্তে করিনার সঙ্গে কাজ করবেন সইফ?

বিয়ের পর তাঁরা ২০০৯ সালে একসঙ্গে কাজ করেন ‘কুরবান’ ছবিতে। সেই শেষ। তার পর আরও কোনও ছবিতে দেখা যায়নি তাঁদের। স্ত্রী করিনার সঙ্গে বড় পর্দায় কাজ করলে কোন শর্ত থাকবে সইফের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৯:৪৪
(বাঁ দিকে) করিনা কপূর, (ডান ডিকে) সইফ আলি খান।

(বাঁ দিকে) করিনা কপূর, (ডান ডিকে) সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

সইফ আলি খান ও করিনা কপূরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সইফের প্রেমে তিনি সবসময় মন্ত্রমুগ্ধ, বরাবর সে কথাই বলে এসেছেন করিনা। একইসঙ্গে সইফ জানিয়েছেন, করিনার সঙ্গে বিয়ে কী ভাবে পাল্টে দিয়েছে তাঁর জীবন। তবে কেন করিনার সঙ্গে কাজ করা নিয়ে আপত্তি অভিনেতার?

Advertisement

তাঁদের প্রেমের শুরুটাই ছবির সেটে। ‘তশন’ ছবি চলাকালীন করিনাকে প্রেম প্রস্তাব দেন সইফ। তার পর ‘এজেন্ট বিনোদ’ ছবিতে কাজ করেন একসঙ্গে। বিয়ের পর তাঁরা ২০০৯ সালে একসঙ্গে কাজ করেন ‘কুরবান’ ছবিতে। সেই শেষ। তার পর আরও কোনও ছবিতে দেখা যায়নি তাঁদের। স্ত্রী করিনার সঙ্গে বড় পর্দায় কাজ করলে শর্ত থাকবে সইফের।

সইফ জানিয়েছেন, একসঙ্গে কাজ করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যই সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, অস্বস্তি এবং দ্বন্দ্ব থাকলে তবেই রসায়ন জমে। করিনা কিসে স্বচ্ছন্দ সেটা নিয়ে বেশি চিন্তিত থাকি— সেটা অভিনয়ের জন্য ভাল নয়। বাস্তব জীবনের বাইরে একটি জুটিকে পর্দায় নিয়ে আসা আসলে একটা একঘেয়েমি নিয়ে আসে।’’

সইফ জানান, করিনার সঙ্গে জুটি বাঁধা তখনই সম্ভব যখন অপ্রত্যাশিত কোনও চিত্রনাট্য পাব। তিনি করিনার সঙ্গে কোনও প্রেমের ছবিতে নয়, বরং রহস্য-রোমাঞ্চের কোনও ছবিতে কাজ করতে চান।

Advertisement
আরও পড়ুন