salim merchant

শুক্রবার জুম্মা পালন করেন, সোমবার শিবের পুজো কেন? ব্যাখ্যা দিলেন সুরকার সেলিম মার্চেন্ট

প্রতি শুক্রবার জু্ম্মার নমাজ়, সোমবার করেন শিবের উপাসনা। কী কারণে দুই ধর্মেরই উপাসনা করেন, জানালেন সেলিম মার্চেন্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৫:৩৭
সেলিম মার্চেন্ট।

সেলিম মার্চেন্ট। ছবি: সংগৃহীত।

বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। ‘সুক্‌রআল্লা’ থেকে ‘মওলা মেরে’, ‘সইয়াঁ’-এর মতো হিট্ ‌গানের সুরকার। সম্প্রতি সেলিম জানান, তিনি শুক্রবার জুম্মার শুভেচ্ছা জানান। এমনকি, জুম্মা পালন করেন। সোমবার করে শিবের উপাসনা করেন। তাঁর এই বক্তব্যের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। কী কারণে তিনি দুই ধর্মেরই উপাসনা করেন, জানালেন সেলিম।

Advertisement

সেলিমের গানে যেমন বার বার উঠে এসেছে আল্লাহ্‌র কথা, তেমনই শোনা যায়, তিনি শিবরাত্রির সময় প্রতি বছর একটা করে গান বার করেন। সেলিম জন্মসূত্রে মুসলিম। তবে গত বছর পহেলগাঁও কাণ্ডের পর গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘‘মুসলমান হয়ে লজ্জিত!’’ মুসলিম বলে কখনও কখনও তিনি কাজ কম পেয়েছেন বলে সম্প্রতি এআর রহমান যে মন্তব্য করেছিলেন, তারও তীব্র বিরোধিতা করেন সেলিম।

সুরকার জানান, তিনি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তাঁর কথায়, ‘‘আমি শুক্রবারে জুম্মার পরে সোমবার শিবের পুজো করি। অনেকেই এটা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আমি দুই ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। আসলে ঈশ্বর ও সঙ্গীতের সঙ্গে আমার যোগসূত্র এতটাই গভীর যে, এটা ভাষায় ব্যাখ্যা করা যায় না।’’

Advertisement
আরও পড়ুন