Shakira India Tour

১৯ বছর পর ভারতে শাকিরা, টিকিটের দাম কত, কোন কোন শহরে অনুষ্ঠান করবেন পপ তারকা?

আবার শাকিরাকে মঞ্চে সামনে থেকে দেখবেন ভারতীয়েরা। ১৯ বছর পরে ভারতে অনুষ্ঠান করতে আসছেন শাকিরা। কোন কোন শহরে অনুষ্ঠান করবেন পপ তারকা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২
শাকিরার ভারত ট্যুর।

শাকিরার ভারত ট্যুর। ছবি: সংগৃহীত।

‘কুইন অফ ল্যাটিন মিউজ়িক’ হিসাবে নিজের পরিচিতি তৈরি করেছেন শাকিরা। গানের পাশাপাশি নাচেও সমান দক্ষ তিনি। তিনি যখন মঞ্চে থাকেন তখন যেন এক ছন্দোময় দ্যুতি খেলে যায়। আবার শাকিরাকে মঞ্চে সামনে থেকে দেখবেন এদেশে তাঁর অনুরাগীরা। ১৯ বছর পরে ভারতে অনুষ্ঠান করতে আসছেন শাকিরা।

Advertisement

২০০৫ সালে ‘হিপ্‌স ডোন্ট লাই’ নামে পপ ঘরানার একটি গান মুক্তি পায় শাকিরার। মুক্তির পরেই গানটি লোকমুখে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক স্তরের শ্রোতাদেরও মনে ধরে গানটি।‘হিপ্‌স ডোন্ট লাই’ গাওয়ার পাশাপাশি এর গানের ভিডিয়োয় নাচতেও দেখা যায় শাকিরাকে। ‘হিপ শেকিং’ নামে একটি বিশেষ ভঙ্গিমায় নিজের গানের সঙ্গেই তাল মিলিয়ে নাচ করেন শাকিরা। আর তাতেই বুঁদ দর্শক।

এ বার ভারতের মুম্বই ও দিল্লিতে আগামী এপ্রিলে অনুষ্ঠান শিল্পীর। এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে আসেন। তবে সে বার কেবলমাত্র মুম্বইয়ে অনুষ্ঠান করেছিলেন। মুম্বইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে ও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন শাকিরা। ১ মার্চ থেকে টিকিট বুকিং শুরু হবে। যদিও টিকিটের দাম ঠিক কত হবে তার আভাস মেলেনি উদ্যোক্তাদের তরফে।

গত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকে, লিঙ্কিং পার্ক, ম্যারুন ৫ মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও ব্যান্ড অনুষ্ঠান করে গিয়েছে ভারতে। তবে এশিয়া মহাদেশে শাকিরার জনপ্রিয়তা উপরোক্ত শিল্পীদের তুলনায় আরও অনেক বেশি। তাই শাকিরার অনুষ্ঠানের আয়োজন থেকে নিরাপত্তা— সব কিছু ঠিক কতটা কড়া হয় সেটা সময় বলবে।

Advertisement
আরও পড়ুন