Shamita Shetty

আবার প্রেমে পড়লেন শমিতা শেট্টী! রাকেশ বাপটের সঙ্গে বিচ্ছেদের ৩ বছর পরে শিল্পার বোনের জীবনে কে?

২০২২ সালের ২৬ জুলাই রাকেশের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন শমিতা। টানা তিন বছর পরে আবার প্রেমে পড়লেন শিল্পা শেট্টীর বোন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৭
রাকেশের সঙ্গে বিচ্ছেদের পরে কে শিল্পার জীবনে?

রাকেশের সঙ্গে বিচ্ছেদের পরে কে শিল্পার জীবনে? ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌’ ওটিটি-র ঘরে রাকেশ বাপটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শমিতা শেট্টী। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। টানা তিন বছর পরে আবার প্রেমে পড়লেন শিল্পা শেট্টীর বোন? টেকনো শিল্পী দীপেশ শর্মার একটি পোস্টকে কেন্দ্র করে এমনই গুঞ্জন ছড়াল।

Advertisement

শমিতার জন্মদিনের পার্টি থেকে একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন দীপেশ। ছবিতে দু’জনের রসায়ন ধরা পড়েছে। দীপেশ লেখেন, “আমি যার সঙ্গে প্রাণখুলে হাসতে পারি, তাকে জন্মদিনের শুভেচ্ছা। এই মানুষটা আমার ব্যাপারে সব জানে, কিন্তু তাও আমার সঙ্গ ছাড়ে না। তোমাকে খুব ভালবাসি।” শমিতাকে ভালবেসে ‘শ্যামস্টার’ বলে ডাকেন দীপেশ। এর উত্তরে শমিতাও ভালবাসার ইমোজি পোস্ট করেন মন্তব্য বিভাগে। তবে সম্পর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তাঁরা।

২০২২ সালের ২৬ জুলাই রাকেশের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন শমিতা। সমাজমাধ্যমে লিখেছিলেন, “একটা বিষয় পরিষ্কার করে দিই। রাকেশ বাপট ও আমি আর একসঙ্গে নেই।” নিজেদের একটি মিউজ়িক ভিডিয়ো ভাগ করে নিয়ে তিনি লেখেন, “আমরা একসঙ্গে নেই। কিন্তু আমাদের এই মিউজ়িক ভি়ডিয়ো আপনাদের সকলের জন্য রইল। যাঁরা আমাদের অনেক ভালবাসা দিয়েছেন, তাঁদের জন্য রইল।”

এই মন্তব্যের জন্য বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে শমিতাকে। কেউ বলেছিলেন, “৫০ বছর বয়সেও অবিবাহিত থেকে গেলেন। এখনও জীবনে একটাও পুরুষকে রাখতে পারলেন না।” এর উত্তরে গর্জে উঠেছিলেন শমিতা। তিনি পাল্টা বলেছিলেন, “আমি একটাই কথা বলতে চাই। নিজে মহিলা হয়ে, বিয়ে না করার জন্য অন্য এক মহিলাকে ছোট করবেন না। জেনে রাখুন, বিয়ে করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। শান্তিতে থাকা ও স্বাধীন ভাবে থাকাই আমার জীবনের লক্ষ্য। আপনার মঙ্গল হোক। আশা করি, আবার কোনও মহিলাকে অপমান করবেন না। ভাল কিছু বলার না থাকলে মুখটা বন্ধ রাখুন।”

Advertisement
আরও পড়ুন