Shreya Ghoshal on Bipasha Basu

বিপাশার জন্য নিজের কণ্ঠ বেমানান মনে করতেন না! ‘জাদু হ্যায় নেশা হ্যায়’ নিয়ে কী বললেন শ্রেয়া?

বিপাশা ও জন আব্রাহামের ছবি ‘জিস্‌ম’। ছবিতে ‘জাদু হ্যায় নেশা হ্যায়’ ও ‘চলো তুমকো লে কর চলে’ এই দু’টি গান গেয়েছিলেন শ্রেয়া। গানের দৃশ্যায়নে সাহসী অবতারে দেখা গিয়েছিল বিপাশাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৬:৪৫
বিপাশার কণ্ঠে নিজেকে বেমানান মনে করতেন শ্রেয়া!

বিপাশার কণ্ঠে নিজেকে বেমানান মনে করতেন শ্রেয়া! ছবি: সংগৃহীত।

সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘দেবদাস’ থেকে বলিউড সফর শুরু হয়েছিল শ্রেয়া ঘোষালের। প্রথম ছবিতেই তাঁর গান সাড়া ফেলেছিল। নতুন কণ্ঠকে স্বাগত জানিয়েছিলেন বলিউড সঙ্গীতের শ্রোতারা। এর পরে বিপাশা বসুর ছবিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া। সেই গানও সফল। কিন্তু বিপাশার জন্য তাঁর কণ্ঠ বেমানান বলে মনে করেছিলেন গায়িকা।

Advertisement

বিপাশা ও জন আব্রাহামের ‘জিস্‌ম’ ছবিতে ‘জাদু হ্যায় নেশা হ্যায়’ ও ‘চলো তুমকো লে কর চলে’ এই দু’টি গান গেয়েছিলেন শ্রেয়া। গানের দৃশ্যায়নে সাহসী অবতারে দেখা গিয়েছিল বিপাশাকে। ২০০৩ সালের সেই ছবি নিয়ে বিতর্কও হয়েছিল সাহসী দৃশ্যের জন্য। তখন শ্রেয়ার বয়স মাত্র ১৮।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেছেন, “আমার মনে হয়েছিল আমি বিপাশার জন্য মানানসই নই। কিন্তু সুরকার এমএম কীরাবানি খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর ঠিক এই কণ্ঠটাই দরকার ছিল। আমি জোর করে গানে সংবেদনশীলতা আনতে চাইনি। আমার মনে হয়, গানটিতে তারুণ্যের কাঁচা আবেগটাই দরকার ছিল। তখন আমার বয়স ১৮। আমি ঠিক ভাবে পরিস্থিতিকে গানের মাধ্যমে তুলে ধরতে পারছিলাম না। যখন পরিস্থিতিটা আমাকে বোঝানো হয়, তখন ভাবলাম, যদি আশা ভোঁসলেজি থাকতেন, তিনি কী করতেন। শেষপর্যন্ত আমি আমার নিজের মতো করেই গানটি গেয়েছিলাম।”

শ্রেয়া এ-ও জানান, প্রথম ছবি অর্থাৎ ‘দেবদাস’-এ গান গাওয়ার পরে দ্বিতীয় কাজ পেতে তাঁর বেশ সময়ও লেগেছিল। ‘জিস্‌ম’ ছবিতে গাওয়ার পরে অবশ্য আর থেমে থাকতে হয়নি তাঁকে। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে শ্রেয়া ঘোষালের।

Advertisement
আরও পড়ুন