ইমতিয়াজ রহমানের যুগলবন্দী ছবি: সংগৃহীত।
‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’, ইমতিয়াজ আলির নতুন এই ছবি এখন আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে এক নেটাগরিক একটি ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করেছেন সমাজমাধ্যমে। আর সেখানে এই ছবিকে ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ করেছেন তিনি। সেই পোস্টেই প্রতিক্রিয়া জানাতে দেখা যায় সঙ্গীত পরিচালক এ আর রহমানকে। পোস্টটি সমর্থন করেই রসিকতার ছলে হাসির প্রতিক্রিয়া দেন রহমান, আর তা নিয়ে হই হই শুরু সমাজমাধ্যমে।
নেটাগরিক তাঁর পোস্টে লেখেন, ‘দেশবিরোধী ছবি! সিনেমাটায় পাকিস্তানকে কোনও জঙ্গি অথবা গোপন এজেন্ট ছাড়াই দেখানোর সাহস করেছেন?’ এই পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করার পরেই এ আর রহমান তাতে একটি হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দেন।
রহমানের রসিকতা। ছবি: সমাজ মাধ্যম
নেটাগরিক ভেবেছিলেন, এই ছবিতে পাকিস্তানের উপর ভারতীয় স্পাই বা গোয়েন্দার প্রতিশোধ নেওয়ার গল্পই বলেছেন ইমতিয়াজ আলি। কিন্তু সিনেমায় কোনও জঙ্গি বা স্পাইয়ের কোনও উল্লেখ না থাকায় তিনি খানিকটা অবাক হন। তিনি জানান যে, এই ছবি দেখে ওঁর দৃষ্টিভঙ্গিই বদলে গিয়েছে ইমতিয়াজ সম্পর্কে।
এই ছবি ১৯৪৭ সালের দেশভাগের যন্ত্রণার প্রেক্ষাপটে তৈরি হলেও গল্পে প্রেমের আভাস রয়েছে। ঠিক যেন চেনা ইমতিয়াজ আলি। চিত্রসমালোচকদেরও ছবিটি নিয়ে নানা মন্তব্য করতে দেখা যাচ্ছে। আবার মুখে মুখে প্রচারেও ধীরে ধীরে প্রেক্ষাগৃহে বাড়ছে দর্শক সংখ্যা। সমাজমাধ্যম থেকে সিনেমার আলোচনা ছবি নিয়ে আলোচনা চলছেই।
ইমতিয়াজের ছবি ঘিরে চর্চা। ছবি: সংগৃহীত
‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ মুক্তির প্রথম দিনে বক্সঅফিসে আয় মাত্র ১.১৫ কোটি টাকা। তবে ‘মাউথ পাবলিসিটি’ বা মৌখিক প্রচারে দর্শক বেড়েছে বলে খবর। এর পরে সোমবারে আয় হয়েছে ১.২৫ কোটি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, শর্বরী। অভিনেতা নাসিরুদ্দিন শাহের চরিত্রের অল্প বয়সেরএকটি চরিত্র রয়েছে এই ছবিতে, যেটিতে অভিনয় করেছেন বেদাঙ্গ। ইমতিয়াজ আলি ও এ আর রহমানের যুগলবন্দি রয়েছে ছবিতে।