Sonakshi Sinha

‘খুশির খবর আসবেই’, দিদিমা হওয়ার জন্য প্রস্তুত সোনাক্ষীর মা? এ বার কি অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা সত্যি?

বার বার সোনাক্ষীকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সোনাক্ষী ও জ়াহির নিজেও রসিকতা করেছেন। এ বার সেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা নিয়ে মুখ খুললেন পুনম সিন্‌হা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১১:৩০
সোনাক্ষীর মা দিদিমা হওয়ার জন্য প্রস্তুত?

সোনাক্ষীর মা দিদিমা হওয়ার জন্য প্রস্তুত? ছবি: সংগৃহীত।

সোনাক্ষী সিন্‌হা কি অন্তঃসত্ত্বা? বার বার অভিনেত্রীকে নিয়ে এই জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সোনাক্ষী ও জ়াহির নিজেও রসিকতা করেছেন। এ বার সেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা নিয়ে মুখ খুললেন পুনম সিন্‌হা।

Advertisement

২০২৫ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাঁকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।” তার পরে একাধিক বার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জ়াহির।

এ বার এক সাক্ষাৎকারে সোনাক্ষীর মা পুনম বলেন, “যখন আমাদের জীবনে আমাদের কন্যা সোনাক্ষী এল, সেই মুহূর্তটা ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর। আমি মনে করি, কন্যা ছাড়া জীবন কিছুই নয়। মেয়েরা থাকা খুব গুরুত্বপূর্ণ।”

সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে তিনি বলেন, “কত বার আমাকে সবাই দিদিমা বানিয়ে ফেলেছে। তবে, ঠিক আছে। সেই খুশির খবর তো আমাদের কাছে আসবেই। অবশ্যই আসবে।” তা হলে কি দিদিমা হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন পুনম? অনুরাগীরা সেই প্রশ্ন তুলছেন।

জ়াহির ও সোনাক্ষী সাত বছর সম্পর্কে থাকার পরে তাদের সম্পর্কটি প্রকাশ্যে এনেছিলেন। তার কিছু দিন পরে বিয়ে করেন তাঁরা। ২০১৩ সালে সলমন খানের একটি পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়েছিল। ২০১৭ সাল থেকে তাঁদের সম্পর্কের সূচনা হয়েছিল। প্রথমে নাকি ভিন্‌ধর্মী বিয়ে বলে সোনাক্ষীর পরিবার মানতে চায়নি। পরে সেই সম্পর্ক মেনে নেন তাঁরা। বিয়েতে সকলেই উপস্থিত ছিলেন।

Advertisement
আরও পড়ুন