Celebrity Gossip

বলিউডে হেনস্থার শিকার ক্যাটরিনাও! সোনমের কাছে মুখ খুলে কি ইঙ্গিত ‘ভাইজান’য়ের দিকেই?

সোনমের সঙ্গে তেমন বন্ধুত্ব নেই ক্যাটরিনার। তবু কেন তাঁর কাছেই অভিনেত্রী ব্যত্তিগত জীবন নিয়ে এত কথা বললেন? প্রশ্ন তুলেছে বলিউড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩৩
আভাসে কার কথা জানালেন সোনম কপূর?

আভাসে কার কথা জানালেন সোনম কপূর? ছবি: সংগৃহীত।

বলিউডে নায়িকা বা অভিনেত্রীদের সঙ্গে যৌন হেনস্থা নতুন নয়। ‘মিটু’ আন্দোলনের আগে এই ঘটনা আকছার ঘটত। আন্দোলনের পরেও যে বিষয়টি নিয়ন্ত্রিত, তেমনও নয়। এমন দাবি হিন্দি বিনোদন দুনিয়ায় সঙ্গে যুক্ত কমবেশি সকলের। এ প্রসঙ্গে সোনম কপূরের পুরনো একটি সাক্ষাৎকারের ঝলক নতুন করে চর্চায়। সোনম-ও এ বার বলিউডের যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন! যদিও তিনি এই সমস্যার মুখোমুখি হননি। কিন্তু তাঁর এক বান্ধবী এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সোনমের সাক্ষাৎকার শুনে ইতিমধ্যেই অনেকে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। তাঁদের কৌতূহল, হেনস্থার শিকার আর হেনস্থাকারী কি কোনও ভাবে ক্যাটরিনা কইফ, সলমন খান?

Advertisement

পুরনো সাক্ষাৎকারে সোনম তাঁর অভিনেত্রী বান্ধবীর নাম জানাননি। জানিয়েছেন, ঘটনাটি তাঁর বান্ধবীর অভিনয় জীবনের শুরুতে ঘটেছিল। সেই সময় বলিউডের ক্ষমতাবান কোনও নায়ক নাকি তাঁর বান্ধবীর সঙ্গে লাগাতার অনৈতিক আচরণ করতেন। বান্ধবী ভয়ে মুখ খুলতে পারেননি। সোনম এ-ও জানান, তাঁর বান্ধবীর অনুরোধ, তিনি-ও যেন নামপ্রকাশ না করেন। কারণ, সাত ভাই-বোন-সহ পুরো পরিবারের সদস্য সেই অভিনেত্রীর মুখাপেক্ষী। নামপ্রকাশ করলে হয়তো তিনি আর কাজ পাবেন না। এই অংশ শুনেই বলিউড এবং অনুরাগীদের ধারণা, আক্রান্ত অভিনেত্রী ক্যাটরিনা।

সোনম আরও জানিয়েছেন, তাঁর বান্ধবীর যুক্তি, তিনি নিজের কাজ দিয়ে প্রতিষ্ঠা পেতে চান। পরিচিতি তৈরি করতে চান। এই ধরনের নেতিবাচক প্রচারের মাধ্যমে নয়।

‘সাঁওরিয়া’ ছবির নায়িকার সাক্ষাৎকার শুনে সমাজমাধ্যমেই বক্তব্য রেখেছেন কিছু অনুরাগী। তাঁদের পাল্টা প্রশ্ন, সত্যিই এ রকম কিছু ঘটলে কেন অভিনেত্রী মুখ খুলছেন না! এ ভাবে অপরাধীকে আড়ালে করার অর্থ অপরাধকেই প্রশ্রয় দেওয়া, সে কথা কি তিনি জানেন না? না কি, তিনি অপরাধীর মদতপুষ্ট! তাই নাম প্রকাশ্যে আনতে চাইছেন না? পাশাপাশি, ক্যাটরিনা কইফের নাম উঠে আসতেই স্বাভাবিক ভাবে জড়িয়ে গিয়েছেন সলমন খান। কারণ, বিয়ের আগে পর্যন্ত নায়িকার অলিখিত ‘অভিভাবক’ ছিলেন তিনিই।

Advertisement
আরও পড়ুন