Chirodini Tumi Je Amar

১৮ মে শেষ শুটিং হবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের? কম টিআরপির জন্যই কি এই সিদ্ধান্ত?

কিছু দিন আগে আনন্দবাজার ডট কম-কে কাহিনির নায়িকা শিরিন পাল জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কিন্তু অন্দরের খবর ১৮ মে শুটিং হবে শেষ দিনের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৯:৩৪
মে মাসেই শেষ দিনের শুটিং হবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের।

মে মাসেই শেষ দিনের শুটিং হবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। ছবি: সংগৃহীত।

অনেক দিন ধরেই টলিপাড়ার অন্দরে গুঞ্জন শীঘ্রই শেষ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। যদিও কিছু দিন আগে আনন্দবাজার ডট কম-কে কাহিনির নায়িকা শিরিন পাল জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কিন্তু অন্দরের খবর ১৮ মে শুটিং হবে শেষ দিনের।

Advertisement

সত্যিই কি শেষ হচ্ছে এই ধারাবাহিক? নায়ক জীতু কমলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কোনও কথা বলতে রাজি নন। তবে সূত্র বলছে, চলছে শেষ মুহূর্তের শুটিং। সোমবার, অর্থাৎ ১৮ মে হবে ধারাবাহিকের শেষ দিনের শুটিং। সম্ভবত এই মাসেই শেষ বারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

শুরুর সময় থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ধারাবাহিকের নাম। দিতিপ্রিয়া রায় এবং জীতুর জুটি নিয়ে বিপুল আলোচনাও হয়েছিল। পরে অবশ্য অন্য দিকে ঘুরে যায় সবটা। নায়ক-নায়িকার মতবিরোধ নিয়ে অনেক আলোচনা হয়েছে। গল্পের মাঝে দিতিপ্রিয়ার পরিবর্তে নায়িকা হিসাবে আসেন অভিনেত্রী শিরিন পাল। নতুন নায়িকার সঙ্গে জীতুর জুটিও দর্শকের নজর কেড়েছিল।

কিন্তু সম্প্রচারের শুরুর দিকে টিআরপি প্রতিযোগিতায় এই কাহিনির যেমন নম্বর দেখা যেত, ধীরে ধীরে তা কমে যায়। প্রথম পাঁচ থেকে ছিটকে যায় এই কাহিনি। টিআরপি কমে যাওয়ার জন্যই কি শেষ করে দেওয়া হবে এই কাহিনি? সেই উত্তর যদিও অধরা। শোনা যাচ্ছে, ধারাবাহিক শেষ হতে না হতেই নায়ক মন দেবেন বড়পর্দার কাজে। ‘এরাও মানুষ’ এবং ‘চোর’ ছবির শুটিং তো ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর কোনও নতুন ছবি কি শুরু করবেন? তা এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন