Sudipa Chatterjee

‘গয়না আর বেনারসির লোভে বিয়ে করতে চাইতাম’, ছোটবেলার কোন ঘটনার কথা প্রকাশ্যে আনলেন সুদীপা?

সুদীপা চট্টোপাধ্যায় মাঝে মাঝে তাঁর জীবনের অনেক ঘটনাই ভাগ করে নেন সমাজমাধ্যমের পাতায়। দুর্গাপুজোর আগে বাবার সঙ্গে কাটানোর এমনই এক স্মৃতি ভাগ করে নিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮
সুদীপা কোন ঘটনার কথা বললেন?

সুদীপা কোন ঘটনার কথা বললেন? ছবি: সংগৃহীত।

নিজের অনেক অনুভূতির কথাই সমাজমাধ্যমের পাতায় সকলের সঙ্গে ভাগ করে নেন সুদীপা চট্টোপাধ্যায়। বাবাদের কাছে তাঁদের মেয়েরা খুবই আদুরে হয়। বাবার সঙ্গে বিশেষ মুহূর্তের এক ঘটনাই ভাগ করে নিলেন সুদীপা। অনেক দিন হল বাবাকে হারিয়েছেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনও টাটকা তাঁর কাছে।

Advertisement

ছোটবেলায় সন্তানদের অনেক ধরনের প্রশ্ন থাকে মা-বাবার কাছে। তেমনই সুদীপাও বাবার কাছে অনেক ধরনের অবুঝ প্রশ্ন করতেন। সবটাই তাঁর বাবা ধৈর্য ধরে শুনতেন। একা বসে থাকলে এই কথাগুলোই বার বার মনে পড়ে তাঁর। সুদীপা লেখেন, ছোট থেকে কেন বিয়ে করতে চাইতেন তিনি? বাবাকে সেই কারণ বললে কী উত্তর দিতেন তিনি?

সুদীপা লেখেন, “ছোট থেকেই আমি বিয়ে করতে চাইতাম। তবে শ্বশুরবাড়ি, স্বামীর জন্য নয়। বেনারসি শাড়ি আর উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়নার লোভে বিয়ে করতে চাইতাম। আর মন দিয়ে আমার সব কথা শুনতেন বাবা।” সুদীপার সব কথা মন দিয়ে শুনতেন তাঁর বাবা।

তিনি যোগ করেন, “আমার বোকা কথার সব সময়ে গুরুত্ব দিতেন বাবা। সব কথা শুনে বলতেন কী ভাবে হবু শ্বশুর-শাশুড়ির মাথা চিবিয়ে খাব। কোনও দিনও ফেলে দেননি আমার কোনও প্রশ্ন।” এখনও সুদীপার চোখে তাঁর বাবাই হিরো। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে নিয়ে সুখের সংসার তাঁর। কিছু দিন আগে মা-কে হারিয়েছেন তিনি। এখনও আরও বেশি করে মা-বাবার কথা মনে পড়ে তাঁর।

Advertisement
আরও পড়ুন