Kajol

তানিশার বাড়ি যেন এক টুকরো কলকাতা, হাতে ছবি নেই, তনুজা-কন্যার দামী বাড়ি বানানোর নেপথ্যে কে?

তানিশার বাড়িতে ঢোকামাত্রই ফরাহ মুগ্ধ। তিনি জানান, মুম্বই শহরে নাকি এমন বাড়ি পাওয়া বিরল। এ যেন এক টুকরো কলকাতা

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ২০:০৪
(বাঁ দিকে) তানিশা মুখোপাধ্যায়, (ডান ডিকে) কাজল।

(বাঁ দিকে) তানিশা মুখোপাধ্যায়, (ডান ডিকে) কাজল। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের অভিজাত এলাকায় তানিশা মুখোপাধ্যয়ের বাড়ি। একেবারে প্রাসাদসম এই বাড়িতে ঢুকে একেবারে মুগ্ধ হয়ে যান ফরাহ খান। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন তারকাদের বাড়ি ঘুরে দেখান। তানিশার বাড়িতে ঢোকামাত্রই ফরাহ মুগ্ধ। তিনি জানান, মুম্বই শহরে নাকি এমন বাড়ি পাওয়া বিরল। এ যেন এক টুকরো কলকাতা!

Advertisement

বাড়ির মেঝেতে সবুজ মার্বেল, ঘরের ভিতরে কাঠের ঘোরানো সিঁড়ি। প্রতিটা আসবাবে কলকাতার ছোঁয়া, ঘরের অন্দরে প্রদীপদানি। সবেতেই বাঙালিয়ানার ছোঁয়া, বলা ভাল সাবেকিয়ানার ছোঁয়া ঘরের অন্দরসজ্জায়। তা দেখেই ফরাহ জানতে চান এই বাড়ির ইতিহাস। তানিশা জানান, এই বাড়ি আসলে তাঁর মা তনুজার। আগে অবশ্য তাঁর মা-বাবা এই বাড়িতে থাকতেন। তবে গত ১৪ বছর ধরে তিনি এই বাড়ির দেখাশোনা করেন। তবে বাড়ির যাবতীয় সাজসজ্জা, আসবাব সবকিছুরই টাকা দিয়েছেন কাজল। এমন দিদি যে তানিশা ভাগ্য করে পেয়েছেন সে কথা যেন মনে করিয়ে দেন ফরাহ।

যশরাজ ফিল্মসের ‘নীল অ্যান্ড নিকি’ ছবিতে অভিনয় করার পর থেকেই তানিশা দর্শকের নজরে আসেন। কিন্তু দর্শকের ভালবাসা পাওয়ার আগেই সমালোচনার শিকার হয়েছেন তিনি। কাজলের প্রতিবিম্ব দেখতে চেয়েছিলেন যেন তাঁরা। কিন্তু সেটা হয়নি। শেষমেশ অভিনেত্রী হিসেবে সফল হননি তানিশা।

Advertisement
আরও পড়ুন