Vijay Thalapathy Wife

বিয়ের ২৭ বছর পরে প্রতারণার অভিযোগ এনেছেন! ভারতীয় নন, বিজয়ের স্ত্রী সঙ্গীতার পরিচয় কী?

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়, অভিযোগ এমনই। তবে দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যে বরাবরই একাই দেখা গিয়েছে নায়ককে। স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিশেষ দেখা যায়নি তাঁকে। কে এই সঙ্গীতা সোরনালিঙ্গম?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৭
Thalapathy Vijay Wife Seeks divorce who is Sangeetha Sornalingam

থলপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের পরিচয় কী? ছবি: সংগৃহীত।

থলপতি বিজয় দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়াবেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে)-পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করলেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। তবে দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যজীবনে বরাবরই একাই দেখা গিয়েছে নায়ককে। তাঁর স্ত্রী সঙ্গীতাকে বিশেষ দেখা যায়নি কখনও। কে এই সঙ্গীতা?

Advertisement

বিজয়ের স্ত্রী আসলে শ্রীলঙ্কার তামিল পরিবারের মেয়ে। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তামিল শিল্পপতির মেয়ে সঙ্গীতা। সেই হিসাবে তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন, বিয়ের আগে পর্যন্ত। শোনা যায়, বিজয়কে বিয়ে করার পর থেকে সংসারে মন দিয়েছিলেন তিনি। তবে অনেকে বলেন ব্যবসায়িক দিকে মন ছিল তাঁর। যদিও তাঁদের ভালবাসার শুরুটা হয় বহু বছর আগে। বিজয়ের অনুরাগী ছিলেন সঙ্গীতা। তাঁর হিট্ ছবি ‘পুভে উনক্কাগা’ দেখে বিজয়কে শুভেচ্ছা জানাতে লন্ডন থেকে ভারতে আসেন তিনি। সেই সময় একটা দীর্ঘ সময় চেন্নাইয়ে থেকে যান সঙ্গীতা। বিজয়ের বাড়িতে যাতায়াত বাড়তে থাকে তাঁর।

এর পরে ১৯৯৯ সালে বিয়ে করেন তাঁরা। বিজয় খ্রিস্টান ও সঙ্গীতা হিন্দু। তবে তাঁদের বিয়ে হয় হিন্দু রীতি মেনে। এর পরে চেন্নাইয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। দুই সন্তানের বাবা-মা তাঁরা। এত বছর ধরে সঙ্গীতা ও বিজয় নিজেদের জীবনকে ব্যক্তিগতই রেখেছেন। এ বার সেই সংসারেই নাকি চিড় ধরেছে।

Advertisement
আরও পড়ুন