Bongaon Harrasment With Mimi

মিমির জন্মদিনে বড় খবর! বনগাঁকাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন তনয়-সহ আরও দুই অভিযুক্ত

আগের দিনের মতো এ দিনও আদালতে পেশ করা হয় তিন অভিযুক্তকে। প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা সত্ত্বেও এ দিন বিচারক জামিন দেন তনয়দের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫
মিমি চক্রবর্তী কাণ্ডে জামিন পেলেন তনয় শাস্ত্রী।

মিমি চক্রবর্তী কাণ্ডে জামিন পেলেন তনয় শাস্ত্রী। ছবি: ফেসবুক।

অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিনে বনগাঁকাণ্ডের সমস্ত মামলা থেকে জামিন পেলেন তনয় শাস্ত্রী। খবর, বুধবার তনয়ের সঙ্গে জামিন পেয়েছেন বাকি দুই অভিযুক্তও।

Advertisement

বিচারকের নির্দেশ অনুযায়ী এ দিন দুপুরে বনগাঁ আদালতে ফের হাজির করানো হয় তনয় এবং বাকি দু’জনকে। বিচারকের কাছে আরও একবার জামিনের আবেদন করেন অভিযুক্তদের আইনজীবী। খবর, এ দিন বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি গোপন জবানবন্দিতে মিমি তনয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। তার আগে বনগাঁকাণ্ডের তদন্তে বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ার অভিযোগে তনয়-সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়। পরের দিন তাঁদের পেশ করা হয় বনগাঁর নিম্ন আদালতে।

এ দিনও প্রশাসন অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায়। একই ভাবে মিমির আইনজীবী তিন জনের কড়া শাস্তি দাবি করেন। কিন্তু বিচারক এ দিন তনয়-সহ ৩ জনের জামিন মঞ্জুর করেন বলে জানা গিয়েছে।

আদালত থেকে হাজতবাসের নির্দেশ পাওয়ার পরেই তনয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। জামিন পেয়ে কী বলছেন তিনি? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। তনয়ের ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। জানা গিয়েছে, জামিনের কাগজপত্র তৈরিতে ব্যস্ত তাঁর আইনজীবী। এক সপ্তাহের বেশি হাজতবাসের পর বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরবেন তিনি।

ফোনে মিমির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তনয়ের জামিন প্রসঙ্গে কী বক্তব্য তাঁর? তিনিও আপাতত এ প্রসঙ্গে নীরব।

Advertisement
আরও পড়ুন