Twisha Sharma death

কেন অভিনয় ছাড়তে হয়েছিল ত্বিশা শর্মাকে? রহস্যমৃত্যু নিয়ে এ বার মুখ খুললেন সহ-অভিনেতা

ত্বিশার সঙ্গে কাজ করেছিলেন তেলুগু অভিনেতা দীক্ষিত শেট্টী। তিনি জানান, এই খবর শুনে তিনি স্তম্ভিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:৫০
ত্বিশার অভিনয় নিয়ে মুখ খুললেন সহ-অভিনেতা!

ত্বিশার অভিনয় নিয়ে মুখ খুললেন সহ-অভিনেতা! ছবি: সংগৃহীত।

ভোপালে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুরবাড়িতে তাঁর মৃত্যুর পরে স্বামী সমর্থ সিংহ এবং শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। ত্বিশার মৃত্যুর পরে তাঁর প্রাক্তন সহকর্মী ও বন্ধুবান্ধবও ক্ষোভ উগরে দিচ্ছেন।

Advertisement

একসময় অভিনয়জগতেও ছিলেন ত্বিশা শর্মা। পরে তিনি অভিনয় ছেড়ে উচ্চশিক্ষা, চাকরি এবং ব্যক্তিগত জীবনে মন দিয়েছিলেন। সহকর্মীরা জানিয়েছেন, ত্বিশা ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও পরিশ্রমী এক জন মানুষ।

ত্বিশার সঙ্গে কাজ করেছিলেন তেলুগু অভিনেতা দীক্ষিত শেট্টী। তিনি জানান, এই খবর শুনে তিনি স্তম্ভিত। তাঁর কথায়, “ত্বিশা সব সময়েই কাজের প্রতি নিবেদিত ছিল। ও খুব প্রাণবন্ত মেয়ে ছিল। এমন এক জন মানুষ নিজের জীবন শেষ করে দিতে পারে, এটা বিশ্বাস করা কঠিন।” তিনি আরও জানান, ছবির কাজ শেষ হওয়ার পরে তাঁদের আর কোনও যোগাযোগ ছিল না। তাই ডিসেম্বর মাসে ত্বিশার বিয়ের খবরও তিনি জানতেন না।

আরও কয়েক জন সহকর্মী জানান, ত্বিশা জীবনে অনেক কিছু করতে চেয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনা এবং কর্পোরেট জগতেও নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন। তাঁদের মতে, ত্বিশার এই অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ-ও জানা গিয়েছে, চাকরি ও সংসারের জন্যই অভিনয় ছাড়তে বাধ্য হয়েছিলেন ত্বিশা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে রাতে ভোপালের শ্বশুরবাড়িতে ত্বিশা শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়। এর পরে তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সমর্থ সিংহ এবং শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই ত্বিশার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। বর্তমানে সমর্থ সিংহ পলাতক বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন