Arijit Singh

জিয়াগঞ্জে এ বার নতুন অতিথি! আমিরের পরে অরিজিতের বাড়িতে পৌঁছোলেন টলিপাড়ার কোন দুই তারকা?

সপ্তাহখানেক আগেই জিয়াগঞ্জের অতিথি হয়ে এসেছিলেন আমির খান। অরিজিৎ সিংহের বাড়িতে কাটিয়ে গিয়েছেন চার দিন। এ বার জিয়াগঞ্জের অতিথি টলিপাড়ার দুই তারকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭
অরিজিৎ সিংহের বাড়িতে পৌঁছোলেন কারা?

অরিজিৎ সিংহের বাড়িতে পৌঁছোলেন কারা? ছবি: সংগৃহীত।

সপ্তাহখানেক আগেই অরিজিৎ সিংহের জিয়াগঞ্জের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন আমির খান। অরিজিতের বাড়িতে কাটিয়ে গিয়েছেন চার দিন। এ বার জিয়াগঞ্জের অতিথি টলিপাড়ার দুই তারকা। গায়কের বাড়িতে এ বার হাজির অভিনেতা যিশু সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

Advertisement
অরিজিতের বাড়িতে পৌঁছলেন যিশু সেনগুপ্ত এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।

অরিজিতের বাড়িতে পৌঁছলেন যিশু সেনগুপ্ত এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবি: সংগৃহীত।

সূত্রের খবর, শুক্রবার রাতেই অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিনই জিয়াগঞ্জে পৌঁছে গিয়েছেন যিশু ও ইন্দ্রদীপ। তবে অল্প সময়ের জন্যই তাঁরা সেখানে থাকবেন বলে শোনা যাচ্ছে। খবর, আসন্ন কোনও কাজ নিয়ে কথা বলতেই অরিজিতের বাড়িতে গিয়েছেন তাঁরা। তবে অরিজিতের আসন্ন ছবির কাজ, না কি ইন্দ্রদীপের কোনও ছবির কাজ নিয়ে তাঁরা গিয়েছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমির গিয়েছিলেন অরিজিতের বাড়িতে। ৪ ফেব্রুয়ারি আবার মুম্বই ফেরত চলে যান। ঠিক কী কারণে মুম্বই থেকে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে যান ‘মিস্টার পারফেকশনিস্ট’? এই নিয়ে নানা জল্পনা চলেছিল। আমিরের প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘এক দিন’-র গানই ছিল আসল কারণ। এই ছবিতে গান গাওয়ার প্রতিশ্রুতি নাকি আগেই দিয়ে রেখেছিলেন অরিজিৎ। সেই গানের রেকর্ডিং ছিল। সাধারণত নিজের ছবির গানের রেকর্ডিং থাকলে আমির নিজেও উপস্থিত থাকেন সেখানে। সেই জন্যই মুম্বই থেকে এসেছিলেন তিনি। সেই সঙ্গে অরিজিতের সঙ্গে সময় কাটানোও ছিল তাঁর উদ্দেশ্য।

পরে সমাজমাধ্যমেও আমিরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় ‘এক দিন’ ছবির গান গেয়েছেন অরিজিৎ। এই ছবিতে রয়েছেন আমির-পুত্র জুনেইদ খান। তবে, ঠিক কী কারণে অরিজিতের বাড়িতে টলিপাড়ার দুই তারকা পৌঁছোলেন, তা নিয়ে এখন জল্পনা তৈরি হচ্ছে।

Advertisement
আরও পড়ুন