Uorfi Javed Conflict

‘আমি নাস্তিক, কোনও ধর্মই মানি না’, ‘বহিষ্কার’ প্রসঙ্গে কাকে সপাট জবাব দিলেন উর্ফী জাভেদ?

উর্ফীকে নিয়ে সম্প্রতি বক্তব্য জানিয়েছেন আর এক নেটপ্রভাবী ফয়জান আনসারি। তাঁর দাবি, উর্ফীকে তাঁর ধর্মসম্প্রদায় ত্যাগ করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৯
উর্ফী জাভেদ নাস্তিক!

উর্ফী জাভেদ নাস্তিক! ছবি: সংগৃহীত।

আবার খবরে উর্ফী জাভেদ! এ বার আলোচনা তাঁর ধর্ম নিয়ে। সম্প্রতি অন্য এক নেটপ্রভাবী ফয়জান আনসারি দাবি করেছেন, উর্ফীকে ইসলাম ধর্ম সম্প্রদায় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তে তাঁকে নাকি হিন্দুধর্ম গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। তারই জবাবে উর্ফীর দাবি, তিনি নাস্তিক। কোনও ধর্মই তিনি মানেন না।

Advertisement

সম্প্রতি একটি ভিডিয়োবার্তায় ফয়জানের দাবি, উর্ফী ইসলাম ধর্মাবলম্বী হলেও সেই ধর্ম মানেন না, কোরান মানেন না। উল্টে নিজের ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলেন। তাই তিনি এক মৌলানার কাছে লিখিত অভিযোগে উর্ফীকে ধর্মচ্যুত করার আবেদন জানিয়েছেন।

উর্ফী এ ব্যাপারে স্পষ্টবাদী। ফয়জানের বক্তব্য উড়িয়ে দিয়ে তাঁর দাবি, কোনও ধর্ম সম্প্রদায়ই তাঁকে ধর্মীয় আচার-আচরণ নিয়ে নির্দেশ দিতে পারে না। বহিষ্কারেরও কোনও প্রশ্ন নেই। হিন্দুধর্ম গ্রহণ করে নাম বদলে ‘গীতা ভরদ্বাজ’ রাখার পরামর্শও দিতে পারেন না কেউ। তাঁর যুক্তি, তিনি কোনও ধর্মেই বিশ্বাসী নন। সেই কারণে কোনও ধর্মাচরণও করেন না তিনি।

উর্ফীর সাফ কথা, “আমি নিজেই অনেক আগে ধর্ম ত্যাগ করেছি। এখন এ সব কে বানাচ্ছে? কে বলেছে এ সব? এমন কোনও খবর নেই। যাঁরা করছেন, তাঁরা হয়তো এ সব বানিয়ে বলছেন। আমি কোনও ধর্ম মানি না। আমি একজন নাস্তিক। তা হলে আমাকে কোন ধর্মসম্প্রদায় থেকে বার করে দেওয়া হবে?” তিনি বরং পাল্টা জানতে চেয়েছেন, যাঁর কোনও ঠিকানাই নেই, তাঁকে অন্যেরা কোথা থেকে বার করে দেবেন?

Advertisement
আরও পড়ুন