Mumtaz

‘ভিন্‌ধর্মে বিয়ে করেছি, রোজ গণেশের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করি’, কোন অভিজ্ঞতা শোনালেন মুমতাজ়?

ভিন্‌ধর্মে বিয়ে করার পরে অভিনয় ছেড়ে দেন তিনি। ‘তেরে মেরে সপনে’, ‘রোটি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। ১৯৭৪ সালে কেরিয়ারের মাঝামাঝি সময়ে তিনি ব্যবসায়ী ময়ূর মাধবনীকে বিয়ে করেন মুমতাজ়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৯:৫৭
ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে কী অভিজ্ঞতা মুমতাজ়ের?

ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে কী অভিজ্ঞতা মুমতাজ়ের? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউডে অন্যতম আলোচিত নাম মুমতাজ়। সত্তরের দশকের বহু হিট ছবির নায়িকা তিনি। তেরে মেরে সপনে, রোটি, আপ কি কসম, সাচ্চা ঝুটা, ঝিল কে উস পার, আপনা দেশ-এর মতো অজস্র জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। ভিন্‌ধর্মে বিয়ে করার পরে অভিনয় ছেড়ে দেন তিনি। ১৯৭৪ সালে কেরিয়ারের মাঝামাঝি সময়ে ব্যবসায়ী ময়ূর মাধবানীকে বিয়ে করেন মুমতাজ়। এর পর চলচ্চিত্রজগৎ ছেড়েই দেন তিনি।

Advertisement

সম্প্রতি এই প্রবীণ তারকা তাঁর ভিন্‌ধর্মী বিয়ে এবং হিন্দু ধর্ম নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। মুসলিম পরিবারে জন্ম মুমতাজ়ের। কিন্তু হিন্দু দেবদেবীর প্রতি তাঁর নাকি গভীর বিশ্বাস রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাজ় বলেন, “আমার প্রিয় দেবতা হলেন মহাদেব ও শ্রীকৃষ্ণ। আমার তাঁদের উপর অগাধ বিশ্বাস রয়েছে।” বাড়িতে প্রতিদিন ভক্তিভরে প্রার্থনা করা তাঁর অভ্যাস বলেও জানান মুমতাজ়।

পুজোআচ্চা নিয়ে বলতে গিয়ে মুমতাজ় বলেন, “আমার বাড়ির সিঁড়ি দিয়ে নামার পথে গণেশমূর্তি আছে। উনি আমার খুবই প্রিয়। আমি তাঁর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করি। আমি মহাদেবকেও বিশ্বাস করি। ছোটবেলা থেকেই সুন্দর মানুষ আমার বিশেষ পছন্দ। আর আমার মনে হয়, উনিই সবচেয়ে সুন্দর দেবতা। তাই আমি মহাদেবকে খুব ভালবাসি।”

একই সাক্ষাৎকারে মুমতাজ তাঁর ভিন্‌ধর্মী বিয়ে নিয়েও কথা বলেন। তিনি জানান, তিনি এবং তাঁর বোন দু’জনেই হিন্দু পুরুষকে বিয়ে করেছেন এবং তাঁদের দাম্পত্যজীবন খুব সুখের। তিনি বলেন, “আমি দুই ধর্মেই বিশ্বাস করি। আমি আর আমার বোন, আমরা দু’জনেই খুব সুখে আছি। আমার স্বামী আমার খুব যত্ন নেন। মানুষ কেন ধর্ম নিয়ে বার বার ভেদাভেদ করেন, তা আমি জানি না। ভেদাভেদে আমি বিশ্বাস করি না।”

Advertisement
আরও পড়ুন