Vidya Balan

মুখে রসুনের গন্ধ, ঘনিষ্ঠ দৃশ্যের আগে ব্রাশ করেননি সহ-অভিনেতা, কী করেছিলেন বিদ্যা বালন?

বিদ্যা নিজে পরিচ্ছন্ন থাকতে ভালবাসেন। শুটিংয়ে ঘনিষ্ঠ দৃশ্যগ্রহণের আগে তো বাড়তি সচেতন হয়ে যান তিনি। কিন্তু সেই বিদ্যার সঙ্গে ঘটেছিল কোন ঘটনা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২০:৩৭
সহ-অভিনেতাকে নিয়ে অস্বস্তিতে বিদ্যা বালন।

সহ-অভিনেতাকে নিয়ে অস্বস্তিতে বিদ্যা বালন। ছবি: সংগৃহীত।

পর্দায় চরিত্রের প্রয়োজনে একাধিক বার ঘনিষ্ঠ হতে হয় নায়ক-নায়িকাদের। সেই কারণে নিয়মিত নিজের মুখের পরিচর্যাও করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। প্রয়োজনে মুখশুদ্ধি থেকে নানা সুগন্ধি ব্যবহার করেন তাঁরা। কিন্তু বিদ্যা বালনের এক সহ-অভিনেতা সে সব তোয়াক্কা করেননি। এর জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

Advertisement

বিদ্যা নিজে পরিচ্ছন্ন থাকতে ভালবাসেন। ঘনিষ্ঠ দৃশ্যের আগে তো বাড়তি সচেতন হয়ে যান। কিন্তু একটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের আগে এক সহ-অভিনেতাকে নিয়ে ভীষণ অস্বস্তিতে পড়েছিলেন তিনি। বিদ্যা বলেছেন, “ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সেই সহ-অভিনেতা চিনা খাবার খেয়ে এসেছিলেন। মুখে রসুন, সোয়া সসের গন্ধ পাচ্ছিলাম। তার উপর দাঁতও মাজেননি। আমি মনে মনে বলেছিলাম, ‘আপনার কি বাস্তবে কোনও প্রেমিকা নেই?’ আমি তখন এই জগতে খুবই নতুন। তাই ওই অভিনেতাকে মিন্ট জাতীয় কিছু দেওয়ার সাহস পাইনি। ভয় পেয়েছিলাম।” যদিও এই ঘটনা কোন ছবির সেটে ঘটেছিল সেই নিয়ে কোনও ইঙ্গিত দেননি বিদ্যা।

খারাপ অভিজ্ঞতার সঙ্গে কিছু ভাল অভিজ্ঞতাও রয়েছে। ‘পরিণীতা’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেছিলেন বিদ্যা। ঘনিষ্ঠ দৃশ্যের আগে নাকি সঞ্জয় নিজেই এসেছিলেন বিদ্যার কাছে। জানিয়েছিলেন, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নাকি বেশ ভয় পাচ্ছেন তিনি। কী ভাবে বিদ্যার সঙ্গে ঘনিষ্ঠ হবেন, বুঝে উঠতে পারছিলেন না। এই দেখে অবাক হয়েছিলেন অভিনেত্রী। তিনি তাই বলেছেন, “স্বয়ং সঞ্জয় দত্ত এসে এ সব বলছিলেন! এটাই অনেক ছিল আমার কাছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম।”

Advertisement
আরও পড়ুন