vijay rashmika wedding

বিয়ের ছবি কিছুতেই ফাঁস হতে দেবেন না, তার জন্য কোন পদক্ষেপ করলেন বিজয়-রশ্মিকা?

তাঁদের বিবাহিত অবস্থায় দেখতে চান অনুরাগীরা। কিন্তু, বিজয়-রশ্মিকাও নারাজ নিজেদের বিয়ের ছবি দেখাতে। এ বার নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে আরও আঁটোসাঁটো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫
বিয়ে নিয়ে আরও কঠোর হলেন বিজয়-রশ্মিকা

বিয়ে নিয়ে আরও কঠোর হলেন বিজয়-রশ্মিকা ছবি: সংগৃহীত।

শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় ঢঙে বিয়ে সারবেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। দীর্ঘ পাঁচ বছর না কি একত্রবাস করেছেন ‘গীত গোবিন্দম’ জুটি। তার পরেই ছাদনাতলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-রশ্মিকা। তাঁদের বিয়ে নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। তাঁদের বিয়ের ছবি দেখতে চান অনুরাগীরা। কিন্তু তা নাকি কিছুতেই হতে দেবেন না বিজয়-রশ্মিকা। নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে আরও আঁটোসাঁটো।

Advertisement

বিজয় ও রশ্মিকার প্রীতিভোজের অনুষ্ঠান হবে ৪ মার্চ, হায়দরাবাদে। তাঁদের প্রীতিভোজের একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে প়ড়েছে সমাজমাধ্যমে। তাতেই এই উল্লেখ রয়েছে। যদিও সেই আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ তাঁদের। যদিও একটা বড় অংশের দাবি, তাঁদের বিয়ের আসর বসবে উদয়পুরের সিটি প্যালেসে। তারকাযুগলের তরফে কোনও সম্মতি মেলেনি। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর যতবারই ক্যামেরার সামনে এসেছেন রশ্মিকা, শুভেচ্ছা শুনে লাজুক হেসে বলেছেন, ‘ধন্যবাদ।’

উল্লেখ্য, ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ে নিয়ে নিরাপত্তার এমন কড়াকড়ি দেখা গিয়েছিল। তাঁরাও বদ্ধপরিকর ছিলেন, বিয়ের ছবি ও বিভিন্ন মুহূর্ত যাতে বাইরে ফাঁস না হয়ে যায়। এ বার সেই পথেই হাঁটলেন বিজয় ও রশ্মিকা। তাঁরা নাকি এক বিদেশি নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দিয়েছেন তাঁদের বিয়ের নিরাপত্তার। শুধু বিদেশি সংস্থাই নয়, রাজস্থানের বিশেষ নিরাপত্তা দলও থাকছে সঙ্গে। কিন্তু সব পক্ষের মুখে এখন কুলুপ। কারণ, কিছুই ‘বলা বারণ’।

Advertisement
আরও পড়ুন