Vikrant Massey

কখনও স্ত্রী কখনও শ্যালিকা, বার বার প্রতারিত বিক্রান্ত ম্যাসি! কী কারণে টাকা চোট হয়ে যেত?

ইদানীং বিচিত্র ধরনের সাইবার অপরাধের কথা শোনা যায়। এরকম বিষয় কিংবা ‘অনলাইন ফিশিং’ নিয়ে ‘জামতারা’ নামে একটি সিরিজ় হয়। এমনই এক সাইবার অপরাধের শিকার বিক্রান্ত নিজেও হয়েছিলেন!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২০:১৩
Vikrant Massey opens up about being Victim of Cyber Crime

বিক্রান্ত কেন এত বার প্রতারিত হলেন? ছবি: সংগৃহীত।

‘টুয়েলভ্‌থ ফেল’ তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছে। তাঁর ‘সবরমতী এক্সপ্রেস’ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত প্রশংসা করেছেন। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। এত কিছু সত্ত্বেও স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করায় রীতিমতো শোরগোল পড়ে যায় বিক্রান্ত ম্যাসিকে নিয়ে। যদিও পরে নিজের সিদ্ধান্তে বদল আনেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’ সিরিজ়ে। সাইবার হেনস্থা নিয়ে তৈরি এই সিরিজ়। ছবির প্রচারে এসে নিজের ব্যক্তিগত জীবনের ঘটনার কথা জানান অভিনেতা। বিক্রান্ত জানালেন, ব্যক্তিগত জীবনে বার বার প্রতারিত হয়েছেন তিনিও।

Advertisement

ইদানীং নানা ধরনের সাইবার অপরাধের কথা শোনা যায়। এ ধরনের বিষয় কিংবা ‘অনলাইন ফিশিং’ নিয়ে ‘জামতারা’ নামে একটি সিরিজ়ও হয়েছিল। তবে সাইবার অপরাধের শিকার হয়েছিলেন বিক্রান্ত নিজেও। অভিনেতা তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে বলেন, “আমার সঙ্গে ৩-৪ বার এমন ঘটনা ঘটেছে। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দু’বার হ্যাক হয়েছে। আমার ফেসবুক অ্যাকাউন্ট এক বার হ্যাক হয়েছে। আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে দু’বার জালিয়াতি করে টাকা কেটে নেওয়া হয়েছে।” অভিনেতা আরও জানান যে, সম্প্রতি তাঁর পরিবারের আরও এক সদস্য সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁর বাবা ও তাঁর শ্যালিকাও জালিয়াতির শিকার। যার ফলে তিনি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অমিত দুবের কাছ থেকে পেশাদার সাহায্য নেন।

ম্যাসি বলেন, “আমরা সবাই দেখলাম যে তিনি এক জন পেশাদার। তাই, তিনি আমাদের সাহায্য করেছেন।” এই বিশেষজ্ঞ এই সিরিজ়েও তাঁদের সাহায্য করবে। বিক্রান্ত জানান, এই সিরিজ়টি কোনও ধরনের অপরাধকে প্রশয় দেওয়া নয় বরং সচেতনতাবৃদ্ধির জন্য নির্মাণ করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন