Vivian Dsena

মিশরের সাংবাদিককে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেন, দ্বিতীয় সন্তানের বাবা হলেন অভিনেতা ভিভিয়ান ডীসেনা

২০২৪ সালে ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগী হিসেবে ফের প্রচারের আলোয় আসেন ভিভিয়ান। এ বার নতুন সুখবর দিলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৪:৩১
(বাঁ দিকে) ভিভিয়ান ডীসেনা, (ডান দিকে) নুরান আলি।

(বাঁ দিকে) ভিভিয়ান ডীসেনা, (ডান দিকে) নুরান আলি। ছবি: সংগৃহীত।

ধারাবাহিকে ড্রাকুলার চরিত্রে যখন আত্মপ্রকাশ করেন, তখন সুর্দশন ভিভিয়ান ডীসেনার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। ‘পেয়ার কি এক কহানি’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন অভিনেত্রী ওয়াহাবিজ় দোরাবজিকে বিয়ে করেন। সেই সম্পর্ক ভাঙে। এর পরে ২০২৩ সালে অভিনেতার দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে আসে। ২০২৪ সালে ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগী হিসাবে ফের প্রচারের আলোয় আসেন। এ বার নতুন খবর দিলেন ভিভিয়ান।

Advertisement

দ্বিতীয় সন্তান এল ভিভিয়ানের কোলে। ২০২২ সালে দ্বিতীয় বার বিয়ে করেন অভিনেতা। স্ত্রীর নাম নওরান আলি। বিয়ের দিনকয়েকের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন নওরান। এ বার তাঁদের কোলে এল পুত্রসন্তান। সমাজমাধ্যমে সুখবর ভাগ করে নিয়ে অভিনেতা লেখেন, ‘‘কিছু গল্প ঘোষণা করা যায় না। আগে সেগুলোকে যাপন করতে হয়। আমাদের নীরবতাই কথা বলছে আজ। আমাদের সাম্রাজ্য বড় হল। এ বার রাজপুত্র এল ঘরে।’’ ভিভিয়ান জানান, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

২০১৯ সালের রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন ভিভিয়ান। অভিনেতার স্ত্রী মিশরের সাংবাদিক। তাঁর প্রভাবেই ধর্ম পরিবর্তন করেন অভিনেতা, শোনা যায় এমনই। এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় ভিভিয়ান বলেন, ‘‘খ্রিস্টান পরিবারে জন্ম আমার। ২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি দিনে পাঁচ বার নমাজ পড়ে এখন অনেক শান্তি ও স্বস্তি পাই। ইসলাম আমার জীবনযাত্রায় বদল এনেছে।’’ আপাতত ছোটপর্দা থেকে দূরেই আছেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন