News Of The Day

বিধানসভার বাজেট অধিবেশন। রাত পোহালেই ব্রাজিলের ম‍্যাচ। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি। আর কী কী নজরে

বিধানসভার বাজেট অধিবেশনের আজ দ্বিতীয় দিন। আজ শোক প্রস্তাবের মাধ্যমে শেষ হয়ে যাবে অধিবেশন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিধানসভার বাজেট অধিবেশনের আজ দ্বিতীয় দিন। আজ শোক প্রস্তাবের মাধ্যমে শেষ হয়ে যাবে অধিবেশন। তবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর পরিষদীয় দলের নতুন সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেন। এই খবরে নজর থাকবে।

বিশ্বকাপে রাত পোহালেই আবার ব্রাজিলের ম‍্যাচ। প্রথম ম‍্যাচেই হোঁচট খেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। মরক্কোর সঙ্গে ড্র করেছেন ভিনিসিয়াস জুনিয়রেরা। কাল ভোরে হাইতির সঙ্গে খেলা। ঘুরে দাঁড়াতে পারবে ব্রাজিল? খেলা ভোর ৬:৩০ থেকে। আজ রাতে দু’টি ম‍্যাচ। রাত ১২:৩০ থেকে রয়েছে আমেরিকা বনাম অস্ট্রেলিয়া ম‍্যাচ। স্কটল‍্যান্ড বনাম মরক্কো ম‍্যাচ রাত ৩:৩০ থেকে। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

আমেরিকা-ইরান শান্তিচুক্তি ইতিমধ্যেই স্বাক্ষর হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে স্থির হয়েছিল, আজ সুইজ়ারল্যান্ডে সইসাবুদ হবে চুক্তি। তবে আচমকাই তা স্বাক্ষরিত হয়ে যায় বৃহস্পতিবার ভোরে। সুইজ়ারল্যান্ড সরকার জানিয়েছে, চুক্তি কার্যকর করার বিষয়ে আমেরিকা-ইরান আজ প্রাথমিক পর্যায়ের বৈঠকে বসবে সুইজারল্যান্ডে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তারা জানে না। চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পরে আমেরিকা-ইরান আজ মুখোমুখি বসে কি না, তা নিয়ে কৌতূহলী কূটনৈতিক মহল। চুক্তি পরবর্তী সার্বিক পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

হাঁসফাঁস গরমের মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। তাতে এখনই গরম কমার খুব একটা সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আনুষ্ঠানিক ভাবে রাজ্যের সর্বত্র বর্ষা প্রবেশ করেছে। কিন্তু এ বছর বৃষ্টিতে বড়সড় ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। অতিভারী বর্ষণ চলছে জলপাইগু়ড়ি, আলিপুরদুয়ারের মতো জেলায়। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পঙেও ঝড়বৃষ্টির দাপট রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

লোকসভায় তৃণমূলের সংসদীয় দল ভেঙে ২০ জন সাংসদ মিশে গিয়েছেন অজানা দল এনসিপিআই-তে। তার পর লোকসভার স্পিকার ওম বিড়লাকে দলের সাধারণ সম্পাদক হিসাবে চিঠি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির ভিত্তিতে তিন দিন আগে অভিষেককে সাক্ষাতের সময় দিয়েছিলেন স্পিকার। কিন্তু সিআইডি এবং ইডির টানা জেরায় ইমেল খুলতেই পারেননি অভিষেক। পরবর্তী দিন হিসাবে আজ দিল্লি যাওয়ার কথা অভিষেকের। স্পিকারের সঙ্গে অভিষেকের সাক্ষাতের খবরে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন