Exam Anxiety

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই বুক ধড়ফড়? ৩০ সেকেন্ডের ৩ কৌশলেই দূর হবে ভীতি, শান্ত হবে মন

অনেকে পরীক্ষাকেন্দ্রের বাইরে একদম ঠিক থাকেন, অথচ ভিতরে ঢোকামাত্রই ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়। বমি ভাব, বুক ধড়ফড় করা, বার বার শৌচাগারে যাওয়ার মতো লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করেন। শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, মঞ্চে ওঠার আগেও অনেকের মনে একই রকম ভয় কাজ করে। এই ভীতি দূর করার কোনও উপায় আছে কি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৪:৩৫
পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ভয় কাটানোর সহজ কৌশল।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ভয় কাটানোর সহজ কৌশল। ছবি: সংগৃহীত।

পরীক্ষার আগে ভয় পাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু এই ভীতি যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন তা চিন্তার কারণ হয়ে ওঠে। পরীক্ষার আগে, পরীক্ষা চলাকালীন বা ফল প্রকাশের আগে-পরে অনেকেই আতঙ্কে ভোগেন। অনেকে আবার পরীক্ষাকেন্দ্রের বাইরে একদম ঠিক থাকেন, অথচ কেন্দ্রে ঢোকামাত্রই ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়। বমি ভাব, বুক ধড়ফড় করা, বার বার শৌচাগারে যাওয়া, কম কথা বলার মতো লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করেন। শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, মঞ্চে ওঠার আগেও অনেকের মনে একই রকম ভয় কাজ করে। এই ভীতি দূর করার কোনও উপায় আছে কি?

Advertisement

মঞ্চে ওঠার আগে কিংবা পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে শরীরে কর্টিসল আর অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। সেই সময়ে হাত কাঁপা, বুক ধড়ফড় করা, ভুলে যাওয়ার মতো উপসর্গ নতুন নয়। ৩০ সেকেন্ডের সহজ কৌশল মেনে চললেই এ ক্ষেত্রে ভয় দূর করে ‘যুদ্ধ’ জয় করা সম্ভব।

১) ১০ সেকেন্ড: নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে, তার পর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এই পদ্ধতি ২ বার করুন। এতে ভেগাস স্নায়ু উজ্জীবিত হয়, হৃদ্‌স্পন্দনের হার কমে।

২) ১০ সেকেন্ড: বাঁ হাতের বুড়ো আঙুলটি ডান হাত দিয়ে ১০ সেকেন্ড চেপে ধরুন। সঙ্গে চোখ বন্ধ করে চোখের উপর চাপ দিন। এই পদ্ধতি মানলে মস্তিষ্ক শান্ত হয়।

৩) ১০ সেকেন্ড: পা দু’টি মাটিতে চেপে রেখে মুখ বন্ধ করে আস্তে আস্তে ‘হুম’ করে আওয়াজ করুন। আওয়াজ এমন করে করতে হবে যাতে তা কেউ শুনতে না পায়। এর ফলেও ভেগাস স্নায়ু কার্যকর হয়, মন শান্ত হয়, মাথা ঠান্ডা হয়।

Advertisement
আরও পড়ুন