Harmful Ingrediants For Coffee

কফিপ্রেমে মগ্ন! উপকারী পানীয়তে কোন ৫ জিনিস মেশালে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে?

কফিতে থাকা ক্যাফিন স্নায়ুকে চাঙ্গা রাখতে সাহায্য করে। তবে কফিতে স্বাদ বৃদ্ধির জন্য মেশানো কিছু উপদান ক্ষতির কারণও হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৯:৪৯
কফিতে কী মেশালে তা স্বাস্থ্যের ক্ষতির কারণ  হতে পারে?

কফিতে কী মেশালে তা স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে? ছবি:সংগৃহীত।

ঘুম হোক বা ক্লান্তি কাটানো, এক কাপ গরম কফি দারুণ কাজের। আবার গরমের দিনে তেতেপুড়ে রেস্তরাঁয় পৌঁছে এক গ্লাস কোল্ড কফিতেই আরাম মেলে। গরম হোক বা ঠান্ডা, পানীয় হিসাবে কফি অত্যন্ত উপাদেয়। কফির গুণও কম নয়। কফিতে থাকা ক্যাফিন স্নায়ুকে চাঙ্গা রাখতে সাহায্য করে। সঠিক কৌশলে পরিমিত কফিপানে ফ্যাটি লিভারের সমস্যাও বশে থাকে। মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষাতেও সহায়ক কফি।

Advertisement

তবে তা সত্ত্বেও কফি খেলে ক্ষতি হতে পারে, শুধু কয়েকটি ভুল উপকরণ যু্ক্ত করার জন্য। নিয়ম করে যাঁরা কফি খান, তাঁর কী উপাদান এড়িয়ে যাবেন?

১। ঘন দুধ আর চিনির মিশেলে তৈরি ক্যাপুচিনো খেতে দারুণ। তবে এমন কফিতে চুমুক দিয়ে জিভের স্বাদ মিটলেও, চিনি শরীরের জন্য মোটেই ভাল নয়। বিশেষত ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় যাঁরা আছেন বা যাঁরা ডায়াবেটিক, তাঁদের জন্য চিনি বাদ দেওয়াই ভাল। দুধ এবং চিনির মিশেল অনেক সময়েই অম্বলের কারণ হয়।

২। মাখনের মিশেলেও কফি হয়। কালো কফি হোক বা দুধ কফি, একটু মাখন মিশিয়ে দিলেই স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে ক্যালোরি নিয়ন্ত্রণে রাখতে হলে বা ফ্যাটি লিভার থাকলে এই ধরনের কফি ক্ষতিকর।

৩। কফির স্বাদ বৃদ্ধির জন্য অনেকেই কন্ডেন্সড মিল্ক ব্যবহার করেন। অতিরিক্ত চিনি দেওয়া ঘন ক্রিমের মতো দুধ কফির স্বাদ বৃদ্ধি করলেও এই ভাবে কফি খাওয়া স্বাস্থ্যকর নয়। এতে ক্যালোরি যেমন বেড়ে যায়, তেমনই অম্বল-বদহজমেরও কারণ হতে পারে।

৪। কফিতে ক্রিম মিশিয়েও খাওয়ার চল আছে। স্বাদ বৃদ্ধির জন্যই এর ব্যবহার। ক্রিম মানেই অতিরিক্ত ফ্যাট। হজমের সমস্যা থাকলে ক্রিম চলবে না। আবার যাঁরা স্থূলত্বের শিকার, তাঁদের জন্যও এই ভাবে কফি খাওয়া ক্ষতিকর।

৫। কফিতে মার্সমেলো দিয়ে খাওয়ারও চল আছে। যদিও তা ব্যক্তিগত স্বাদের উপর নির্ভর করে। মার্সমেলোর মিষ্টত্ব এবং স্বাদের কারণে কফিতে বাড়তি ক্যালোরিও জুড়ে যায়।

কী ভাবে কফি খাওয়া ভাল

দুধ-চিনি ছাড়া কফি খাওয়ায় সমস্যা নেই। তবে দিনে ২-৩ কাপের বেশি নয়।

দুধ দেওয়া কফি খেলেও চিনি যথাসম্ভব এড়িয়ে যাওয়া ভাল। স্বাদ বৃদ্ধিতে ছড়িয়ে দেওয়া যায় কোকো পাউডার বা একটু ডার্ক চকোলেটের গুঁড়ো। প্রাণিজ দুধে অম্বল হলে ওট্‌স দুধ বা কাঠবাদামের দুধ ব্যবহার করা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন