Immunity boosting vegetables

বসন্তে শরীর-স্বাস্থ্য ভাল রাখতে কোন পাঁচ সব্জি পাতে রাখবেন আর পরিবারকেও খাওয়াবেন জেনে নিন

একটা সময়ে বাড়ির মা-জেঠিমারা এগুলি বলে দিতেন। এখন ছোট পরিবারে তাঁদের দেখা মেলে কচ্চিৎ-কদাচিৎ। তাই বসন্তের এই সময়ে কোন কোন সব্জি খেলে শরীর সুস্থ থাকবে, তা জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২১:১৪

ছবি: সংগৃহীত।

বসন্তকাল মানেই আবহাওয়া পরিবর্তনের সময়, যখন ঘরে ঘরে হাম, পক্স, সর্দি-কাশি বা পেটের সমস্যার মতো রোগের প্রকোপ বাড়ে। শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখতে এই সময়ে খাওয়াদাওয়ার অভ্যাসে বদল আনতে হয়। বাঙালি সংস্কৃতিতে অবশ্য মরসুম বুঝে খাবার বদলানোর চল বহুদিন ধরেই রয়েছে। একটা সময়ে বাড়ির মা-জেঠিমারা এগুলি বলে দিতেন। এখন ছোট পরিবারে তাঁদের দেখা মেলে কচ্চিৎ-কদাচিৎ। তাই বসন্তের এই সময়ে কোন কোন সব্জি খেলে শরীর সুস্থ থাকবে, তা জেনে নিন। তবে মনে রাখবেন এই সব্জিগুলি খুব বেশি তেল-মশলা দিয়ে না রেঁধে পাতলা ঝোল বা হালকা তরকারি বানিয়ে খেলে এর পুষ্টিগুণ সবচেয়ে ভাল পাওয়া যাবে।

Advertisement

১. সজনে ডাঁটা ও সজনে ফুল

বসন্তের সবচেয়ে বড় ‘ওষুধ’ হলো সজনে। এটি কেবল সব্জি নয়, এটি একটি প্রাকৃতিক অ্যান্টি-বায়োটিক। এতে প্রচুর ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে বসন্তকালে পক্স বা ভাইরাল ফিভার দূরে রাখতে সজনে ডাঁটা বা ফুলের চচ্চড়ি অদ্বিতীয়।

২. কচি নিম পাতা

বাঙালি পরিবারে বসন্তের শুরুতেই নিম-বেগুন খাওয়ার চল আছে। তার কারণ, নিমপাতা রক্ত পরিষ্কার করে এবং শরীরে ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। এই সময়ে হওয়া নানা চর্মরোগ এবং ভাইরাসঘটিত সমস্যা রুখতে খুব কার্যকরী এটি।

৩. উচ্ছে বা করলা

এই সময়ে তেঁতো খাবার খেতে বলতেন বাড়ির বড়রা। তার বৈজ্ঞানিক কারণও রয়েছে। উচ্ছে বা করলা শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দিতে সাহায্য করে। ফলে লিভার ভালো থাকে এবং হজমশক্তি বাড়ে। ঋতু পরিবর্তনের কারণে শরীরে যে আলস্য বা বিষক্রিয়া তৈরি হয়, তা-ও দূর করতে করলা দারুণ কার্যকর।

৪. লাউ ও কুমড়ো

বসন্তের শুরুতে রোদের তেজ বাড়তে থাকে, তাই শরীর হাইড্রেটেড রাখা জরুরি। লাউয়ে জলের পরিমাণ বেশি। শরীর ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। কুমড়োতে থাকা বিটা-ক্যারোটিন রোগ প্রতিরোধের শক্তি জোগায়।

৫. থোড় ও মোচা

আয়ুর্বেদ মতে, এই সময়ে আয়রন ও ফাইবারের সঠিক ভারসাম্য শরীরে থাকা প্রয়োজন। থোড় বা মোচা রক্তাল্পতা দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। সুস্থ অন্ত্র মানেই রোগ প্রতিরোধ শক্তি আরও বেশি জোরদার হবে।

Advertisement
আরও পড়ুন