Fruit for Constipation

সকালে পেট পরিষ্কার হচ্ছে না? এ মরসুমের একটি ফলই হতে পারে কোষ্ঠকাঠিন্যের মহৌষধ

রসালো এই ফলটি কেবল খেতে যেমন সুস্বাদু, তেমনই কোষ্ঠকাঠিন্যের মহৌষধ লুকিয়ে আছে এতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৯:৫২

ছবি: সংগৃহীত।

ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত খাওয়া-দাওয়া আর পর্যাপ্ত জল না খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য বা সকালে পেট পরিষ্কার না হওয়ার সমস্যা এখন ঘরে ঘরে। আর পেট যদি নিয়মিত পরিষ্কার না হয়, তাহলে শরীরে অস্বস্তি এবং নানা রোগ দিনে দিনে বেড়ে চলবে। বাড়বে ওজন বৃদ্ধি ঝুঁকিও। তবে এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এ মরসুমেরই একটি সুস্বাদু ফলে। আর সেটি হল নাশপাতি।

Advertisement

রসালো এই ফলটি কেবল খেতে যেমন সুস্বাদু, তেমনই কোষ্ঠকাঠিন্যের মহৌষধ লুকিয়ে আছে এতে।

কেন নাশপাতি কোষ্ঠকাঠিন্যের মহৌষধ?

ফাইবারের খনি: নাশপাতিতে রয়েছে প্রচুর পরিমাণে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার। একটি মাঝারি আকারের নাশপাতি থেকে প্রায় ৫.৫ গ্রাম ফাইবার পাওয়া যায়, যা আমাদের দৈনিক চাহিদার প্রায় ২০-২২শতাংশ। এই ফাইবার মল নরম করতে এবং অন্ত্রের ক্রিয়াকলাপ সচল রাখতে সাহায্য করে।

সর্বিটলের ম্যাজিক: নাশপাতিতে 'সর্বিটল' নামের এক ধরনের প্রাকৃতিক সুগার অ্যালকোহল থাকে। এটি অন্ত্রে জল টেনে আনে, যার ফলে মল সহজে শরীর থেকে বেরিয়ে যায়।

পেকটিনের কাজ: এতে থাকা পেকটিন নামের ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং হজমশক্তি উন্নত করে।

খাওয়ার নিয়ম: নাশপাতির আসল গুণ লুকিয়ে রয়েছে এর খোসায়। তাই ভালো করে ধুয়ে খোসাসহ নাশপাতি চিবিয়ে খান। প্রতিদিন সকালে বা বিকেলের স্ন্যাক্সে একটি করে নাশপাতি রাখলে কয়েকদিনের মধ্যেই তফাত বুঝতে পারবেন।

Advertisement
আরও পড়ুন