Nikita Dutta Fitness Hack

রোজ ১০ হাজার পা হাঁটতে হবে, ব্যস্ত দিনেও লক্ষ্যভেদ হবে সহজে! মানতে হবে বলি নায়িকার ৫ কৌশল

ব্যস্ত জীবনে নিয়মিত শারীরচর্চার জন্য আলাদা করে সময় বার করা কঠিন। তাই এখন অনেকেই সহজ কিছু অভ্যাসের উপর ভরসা করছেন। তার মধ্যে অন্যতম হল হাঁটা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৭:০০
নিকিতা কী ভাবে ১০ হাজার পা হাঁটা শেষ করেন দিনে?

নিকিতা কী ভাবে ১০ হাজার পা হাঁটা শেষ করেন দিনে? ছবি: সংগৃহীত।

শারীরচর্চা ও ফিট থাকা মানেই আর কেবল জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটানো নয়। রয়েছে আরও নানা উপায়। ব্যস্ত জীবনে নিয়মিত শারীরচর্চার জন্য আলাদা করে সময় বার করা কঠিন। তাই এখন অনেকেই সহজ কিছু অভ্যাসের উপর ভরসা করছেন। তার মধ্যে অন্যতম হল হাঁটা। অভিনেত্রী নিকিতা দত্তও হেঁটেই নিজেকে সুস্থ রাখেন। তবে দিনে তাঁকে ১০ হাজার পা হাঁটতে হয়। ব্যস্ত দিনে তা-ও বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু নিকিতা সেই লক্ষ্যভেদে কিছু কৌশল প্রয়োগ করেন। অনুসরণ করতে পারেন আপনিও। কী সেগুলি?

Advertisement
অভিনেত্রী নিকিতা দত্ত।

অভিনেত্রী নিকিতা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম

ব্যস্ত দিনে ১০ হাজার পা হাঁটার কৌশল

১. সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ১০ মিনিট হেঁটে নেন নিকিতা। সঙ্গে সঙ্গে ‘অয়েল পুলিং’-এর কাজটিও সেরে নেন তিনি। অর্থাৎ মুখে তেল নিয়ে কুলকুচি করতে করতে হাঁটার প্রথম ধাপ শেষ করে ফেলেন।

২. প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, নৈশভোজ — তিন বার খাওয়ার পরেই ১০-১৫ মিনিট হাঁটেন নিকিতা। তাতে যেমন হজমের কাজটিও সারা হয়ে যায়, পাশাপাশি ১০ হাজার পা হাঁটার উদ্দেশ্য পূরণ করতেও সুবিধা হয়।

১০ হাজার পা হাঁটার কৌশল।

১০ হাজার পা হাঁটার কৌশল। ছবি: সংগৃহীত

৩. ফোনে কথা বলার সময়ে হাঁটেন নায়িকা। অর্থাৎ মাঝেমধ্যেই শরীর সচল থাকে তাঁর।

৪. বাড়ি পরিষ্কার, বাজারহাট ইত্যাদি কাজ নিজে করে নিলে শরীর অনেকটা সুস্থ থাকে। হাঁটার কাজও হয়ে যায় তাতে।

৫. অল্প সময় পেলেই চার-পাঁচতলা সিঁড়ি ভাঙার চেষ্টা করেন নিকিতা।

উপকার কী কী?

· ১০ হাজার পা হাঁটার লক্ষ্যভেদ হয়

· শরীর সক্রিয় থাকে

· ক্যালোরি খরচ বাড়ে

· হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে

· মানসিক চাপ কমে

· দীর্ঘ ক্ষণ বসে থাকার ক্ষতি কিছুটা পূরণ হয়

Advertisement
আরও পড়ুন