Breast Cancer Symptoms

স্তন ক্যানসার হতে পারে পুরুষদেরও! কোন উপসর্গগুলি দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

পুরুষদের স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলেই স্তন ক্যানসারে আক্রান্ত হন পুরুষেরা। আগেভাগে সতর্ক না হলে কিন্তু উপসর্গ দেখেও বিপদ আঁচ করা সম্ভব হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৪:৩১
স্তন ক্যানসার মানেই মহিলাদের অসুখ নয়, পুরুষদেরও সাবধান থাকা দরকার।

স্তন ক্যানসার মানেই মহিলাদের অসুখ নয়, পুরুষদেরও সাবধান থাকা দরকার। ছবি: শাটারস্টক।

স্তন ক্যানসার মানেই মহিলাদের রোগ, এই ধারণা কিন্তু মোটেই ঠিক নয়। স্তন ক্যানসারের প্রবণতা নারীদেহে বেশি হয় বটে, তবে পুরুষদের দেহেও এই রোগ বাসা বাঁধতে পারে। তবে এই বিষয় সচেতনতার অভাবে চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যায়, ফলে মৃত্যুর ঝুঁকিও অনেকখানি বেড়ে যায়। পুরুষদের স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলেই স্তন ক্যানসারে আক্রান্ত হন পুরুষেরা। আগেভাগে সতর্ক না হলে কিন্তু উপসর্গ দেখেও বিপদ আঁচ করা সম্ভব হবে না।

স্তন ক্যানসারের আশঙ্কা আছে কি না বুঝতে ‘বিআরসি মিউটেশন’ পরীক্ষা করাতে হয়। এটি একটি জিনগত পরীক্ষা। এতে বিআরসিএ১ ও বিআরসিএ২— এই দু’টি জিনগত পরিব্যাপ্তি পরীক্ষা করে দেখা হয়। যদি পরীক্ষার ফল পজ়িটিভ আসে, তবে সতর্ক হওয়া দরকার। তবে পজ়িটিভ এলেই যে সেই ব্যক্তির স্তন ক্যানসার হবে, এমন নয়। কিন্তু সে ক্ষেত্রে রোগের আশঙ্কা বেশি থাকে। পাশাপাশি, বয়স বাড়লে পুরুষদের মধ্যে এই রোগের আশঙ্কা বেড়ে যায়। ৫০ ও তার বেশি বয়সি পুরুষদের মধ্যে এই রোগ অধিক সংখ্যায় দেখা যায়। পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে বা ওজন বেশি হলে এই রোগের আশঙ্কা বাড়ে।

কোন লক্ষণ দেখে সতর্ক হবেন ?

উপসর্গ দেখে সচেতন থাকলে দ্রুত ক্যানসারের চিকিৎসা সম্ভব হয়। স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের উপসর্গ হতে পারে। পাশাপাশি, স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার। এই ধরনের সমস্যা চোখে পড়লেই অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

Advertisement
আরও পড়ুন