Tasty Snacks for Diabetic

করলা, পেঁপে সেদ্ধই রোজের বরাদ্দ? জিভে জল আনা কোন খাবার খেতে পারেন ডায়াবেটিকেরাও

কোনটি খাওয়া যায়, কোনটি নয় তার যেমন হিসাব আছে, তেমনই কোন খাবার কী ভাবে খাওয়া হচ্ছে তার উপরে নির্ভর করে রক্তে শর্করার মাত্রার হেরফের। ডায়াবিটিস থাকলেও লোভনীয় অনেক খাবারই বরাদ্দ হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৭
স্বাস্থ্যের সঙ্গে আপস না করে সুস্বাদু কোন খাবার ডায়াবেটিকেরা খেতে পারেন?

স্বাস্থ্যের সঙ্গে আপস না করে সুস্বাদু কোন খাবার ডায়াবেটিকেরা খেতে পারেন? ছবি: সংগৃহীত।

রক্তে শর্করার মাত্রা বিপদসীমা ছাড়ালেই জীবনে বাদ পড়ে যায় অনেক কিছুই। সুস্থ থাকতে ডায়াবেটিকদের খাদ্য তালিকায় নিয়ন্ত্রণ আসে। পেঁপে, করলা, ঢেঁড়স, উচ্ছে সেদ্ধ বরাদ্দ হয় প্রতি দিনের জন্য। তবে, ডায়াবিটিস হলেই কি জীবন থেকে সব স্বাদ বাদ দিতে হবে? ডায়াবেটিকের চিকিৎসকেরা বলছেন, কোনটি খাওয়া যায়, কোনটি নয় তার যেমন হিসাব আছে, তেমনই কোন খাবার কী ভাবে খাওয়া হচ্ছে তার উপরে নির্ভর করে রক্তে শর্করার মাত্রার হেরফের। ডায়াবিটিস থাকলেও লোভনীয় অনেক খাবারই বরাদ্দ হতে পারে।

Advertisement

তালিকায় থাকবে কী কী—

কাটলেট

ডায়াবেটিক বান্ধব কাটলেট।

ডায়াবেটিক বান্ধব কাটলেট। ছবি:সংগৃহীত।

নিশ্চিন্তে ডায়াবেটিকেরাও কাটলেট খেতে পারেন। শুধু তার রন্ধন প্রণালী হবে ভিন্ন। বেসনের বদলে দিতে হবে ওট্‌স। ওট্‌স হালকা গরম জলে ৫-৭ মিনিট ভিজিয়ে রাখুন, যাতে অল্প নরম হয়ে যায়। পছন্দের যে কোনও সব্জি মিহি করে কুচিয়ে নিন। গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা, ক্যাপসিকাম সব কিছুই দিতে পারেন। ভেজানো ওট্‌স, সব্জি মিশিয়ে নিন। স্বাদ মতো নুন, গোলমরিচ যোগ করতে হবে। তার পরে কাটলেটের আকার দিয়ে অল্প তেলে উল্টেপাল্টে সেঁকে নিন।

চিকিৎসকেরা মনে করান, রক্তে শর্করার মাত্রা ধরে রাখতে হলে খাওয়া দরকার ফাইবার। ওট্‌সে প্রচুর ফাইবার রয়েছে। সব্জিতে ভিটামিন-খনিজ মেলে। ফলে এই ভাবে কম তেলে কাটলেট গড়লে স্বাস্থ্যের সঙ্গে আপস না করেই মুচমুচে খাবার খাওয়া যাবে।

চাট

চাটও বানিয়ে নিতে পারেন।

চাটও বানিয়ে নিতে পারেন। ছবি:সংগৃহীত।

টক, ঝাল চাটেও কিন্তু বারণ নেই। ছোলা বা কাবলি ছোলার চাট রাখতে পারেন খাদ্যতালিকায়। কাবলি ছোলা প্রোটিনে ভরপুর। ছোলা নুন দিয়ে সেদ্ধ করে নিন। পেঁয়াজ, কাঁচালঙ্কা, টম্যাটো ছোট করে কুচিয়ে নিন। সেদ্ধ ছোলার সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। যোগ করুন সৈন্ধব নুন, ভাজা মশলা, পাতিলেবুর রস। ধনেপাতা। এমন টক-ঝাল চাট অত্যন্ত উপাদেয় খাবার।

মাখানা-বাদাম ভাজা

মাখানা শুধু ভিটামিন-খনিজে ভরপুরই নয়, এর গ্লাইসেমিক ইনডেক্সও বেশ কম। কড়াইয়ে অল্প তেল বা ঘি দিয়ে মাখানা, কাঠবাদাম, কুমড়োর বীজ হালকা ভেজে নিন। যোগ করুন গোলমরি

Advertisement
আরও পড়ুন