Kareena-Saif

চিজ়ে মাখামাখি পিৎজ়া খেয়েও রোগা থাকা যায়! কী ভাবে? শেখালেন করিনা-সইফ

পছন্দের খাবার খেয়েও ফিট থাকা যায়— পিৎজ়া খাওয়ার পর কী ভাবে এমন বার্তা দিলেন বলিউড দম্পতি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ১৯:১১
করিনা কপূর খান এবং সইফ আলি খান।

করিনা কপূর খান এবং সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

ফিটনেস নিয়ে গিন্নি অত্যন্ত সচেতন। যোগাসন থেকে কঠিন শরীরচর্চা, তাঁর রোজনামচা। সেই সঙ্গে কড়া ডায়েট তো আছেই। অন্য দিকে কর্তাকে সে ভাবে জিমের ধারেকাছে দেখতে পাওয়া যায় না। খাওয়াদাওয়া নিয়ে বিধিনিষেধ থাকলেও, সে ভাবে তা প্রকাশ্যে আসে না। কথা হচ্ছে, পটৌডি পরিবারের ছেলে-বৌমা সইফ আলি খান এবং করিনা কপূর খানকে নিয়ে। বলিউডে এ কথা জানতে আর কারও বাকি নেই যে, করিনা সইফের চেয়ে বেশি ফিটনেস সচেতন। বরং সইফ যে খাদ্যরসিক, সে কথাও বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। সইফ নিজেও তা স্বীকার করেছেন। তবে মাঝেমাঝে যে একে-অপরের পছন্দের পরিসরে ঢুকে পড়েন, তার অন্যতম উদাহরণ হল করিনার সাম্প্রতিক ইনস্টাগ্রামের পোস্টটি।

Advertisement

সপ্তাহের শুরুর দিনে একসঙ্গে জমিয়ে পিৎজ়া খেলেন বলিউড দম্পতি। পিৎজ়ার ক্যালোরি শরীর থেকে ঝরিয়ে ফেলতে আবার দু’জনে একসঙ্গে হাত ধরে দৌড়লেনও। সেই ছবি আর ভিডিয়ো ভাগ করে নিয়েছেন করিনা।

ভিডিয়োয় অবশ্য সরাসরি ধরা দেননি দম্পতি। তাঁদের অবয়বের ছায়া ধরা পড়েছে। এই ভিডিয়ো-সহ মোট তিনটি ছবি দিয়েছেন করিনা। প্রথম ছবিতে উপরে সসেজ আর গলানো চিজ়ে মাখামাখি পিৎজ়া। সেটাই খেয়েছেন দু’জন। পিৎজ়া খাওয়া তো হল, তার পর? পরের ভিডিয়োটিতে ক্যালোরি ঝরাতে রাস্তায় নেমে পড়েছেন সইফ-করিনা। দৌড়ে ক্যালোরি ঝরানোর চেষ্টায় মগ্ন দু’জনে। তার পরের ছবিতে, খাওয়াদাওয়া, শরীরচর্চার ফাঁকে দু’জনের একসঙ্গে একান্তে সময় কাটানোর মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তাঁরা।

বলিউড অভিনেতারা বাইরের খাবার দাঁতে কেটেও দেখেন না, এমনই ধারণা অনুরাগীদের। কিন্তু সইফ-করিনার এই পিৎজ়া-ডেট যে সেই ধারণার ভিত খানিকটা হলেও নাড়িয়ে দিল, তাতে সন্দেহ নেই! তবে পছন্দের খাবার খেয়েও রোগা থাকা যায়— পিৎজ়া খাওয়ার পর কিছুটা পথ একসঙ্গে দৌড়ে তেমনই বার্তা দিলেন বলিউড দম্পতি।

Advertisement
আরও পড়ুন