Toddlers Teeth Care

ঘুমের মধ্যেই খুদেকে বোতলে করে দুধ খাওয়াচ্ছেন! এই অভ্যাসে কী ক্ষতি হচ্ছে জানেন?

রাতে শিশু কিছু না খেলে অনেক অভিভাবকই শিশুকে ঘুমের মধ্যেই বোতলে করে দুধ খাইয়ে দেন। অনেক শিশুর আবার বোতলে করে দুধ না খেলে ঘুমই আসতে চায় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:২৩
রাতে বোতল মুখে নিয়েই ঘুমিয়ে পড়ে খুদে?

রাতে বোতল মুখে নিয়েই ঘুমিয়ে পড়ে খুদে? ছবি: সংগৃহীত।

শিশুদের দাঁতের সমস্যার কারণ হতে পারে দুধের বোতল। প্রায়ই বাবা-মায়েরা চিকিৎসকদের কাছে অভিযোগ করেন, যে তাঁরা শিশুদের চকোলেট থেকে দূরে রাখলেও তাদের দাঁতে ক্ষয় দেখা দিচ্ছে।

Advertisement

অনেক সময়েই ২-৩ বছর বয়সি শিশুদের দাঁত কালো যায়, মাড়ি ফুলে যায়, দাঁতে সংক্রমণ হয়। এর নেপথ্যের কারণ হতে পারে রাতে বোতলে দুধ খাওয়ার অভ্যাস। রাতে শিশু কিছু না খেলে অনেক অভিভাবকই শিশুকে ঘুমের মধ্যেই বোতলে করে দুধ খাইয়ে দেন। অনেক শিশুর আবার বোতলে করে দুধ না খেলে ঘুমই আসতে চায় না। শিশুর এই অভ্যাসের কারণে দাঁতের সমস্যা বেড়ে যায়।

রাতে শিশুর মুখে স্যালাইভা বা লালারসের উৎপাদন কমে যায়। শিশু রাতে মুখে বোতল নিয়ে ঘুমোলে দুধের স্তর দাঁতের উপর জমতে থাকে। সেখানে ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত শুরু হয়। আর সেই কারণেই দাঁতের ক্ষয় হয়।

কী ভাবে প্রতিরোধ করবেন?

১) শিশুর বোতল মুখে নিয়ে ঘুমোনোর অভ্যাসে সবার আগে বদল আনুন।

২) শিশুর জন্য ফ্লুরাইড নেই এমন টুথপেস্ট কিনুন। বড়দের মতো ওদেরও দু’বেলা করে দাঁত মাজাতে হবে।

৩) শিশুকে বোতলের বদলে বাটি-চামচ, বাটি-ঝিনুক এবং এক বছরের পর ছোট গ্লাসে করে খাওয়ানোর চেষ্টা করুন। শুরু থেকে বোতলের অভ্যাস না করানোই ভাল।

Advertisement
আরও পড়ুন