Breakfast Tips

রোগা হওয়ার আশায় প্রাতরাশ এড়িয়ে চলছেন? লাভ হচ্ছে তো?

সকালের খাবারে উপর নির্ভর করছে সারা দিনের শরীরের হালচাল, কাজের গতিপ্রকৃতি, শরীরের সামগ্রিক সুস্থতা। প্রাতরাশ না খাওয়ার অভ্যাসে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ১৪:১০
প্রাতরাশ না করলে কি রোগা হওয়া সম্ভব?

প্রাতরাশ না করলে কি রোগা হওয়া সম্ভব? ছবি: সংগৃহীত।

ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে বলে প্রাতরাশ বাদ! অনেকেই আবার দিনটা শুরু করেন, দুপুরের খাওয়া থেকেই! কী ভাবছেন! ওজন কমবে? এই ধারণা কিন্তু ভুল। পুষ্টিবিদদের মতে, প্রাতরাশ সারা দিনের খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সকালের খাবারে উপর নির্ভর করছে সারা দিনের শরীরের হালচাল, কাজের গতিপ্রকৃতি, শরীরের সামগ্রিক সুস্থতা। প্রাতরাশ না খাওয়ার অভ্যাসে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।

Advertisement

১) ওজন বৃদ্ধি: সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন। ওজন নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্ত হল সকালে ভারী কোনও খাবার খাওয়া। দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার ফলে শরীর উচ্চ ক্যালোরি যুক্ত খাবার দাবি করে। খিদে মেটাতে তখন ফ্যাট ও চিনি জাতীয় খাবার বেছে নিতে হয়। তাতেই বৃদ্ধি পায় ওজন।

২) ডায়াবিটিস: সকাল থেকে দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার পরে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। সকালে না খাওয়ার অভ্যাস টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি বাড়ায়।

৩) ডিমেনশিয়া: প্রাতরাশ না খাওয়ার অভ্যাস পরবর্তী কালে বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি। স্মৃতিশক্তি লোপ, ভাবনাচিন্তার অসুবিধা, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার মতো একাধিক সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ডিমেনশিয়া’ বলে। ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সঠিক সময়ে সকালের খাবার খেতে হবে।

৪) হজমের সমস্যা: দিনের শুরুতে কিছু না খেলে গেলে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। হজমেও সমস্যা দেখা দেয়। বিপাকীয় ক্রিয়াকলাপও দুর্বল হয়ে পড়ে। এর ফলে পেটের গন্ডগোল দেখা দিতে পারে।

৫) মাইগ্রেন: সকালে খাবার এড়িয়ে গেলে রক্তে চিনির মাত্রা কমেও যেতে পারে। ফলে রক্তচাপ বেড়ে যায়। উচ্চ রক্তচাপের হাত ধরে জন্ম নেয় মাইগ্রেনের মতো সমস্যা।

Advertisement
আরও পড়ুন