Cauliflower Soup

ভাজা, রোস্ট, তরকারি ছেড়ে ডায়েটে খান ফুলকপির স্যুপ, পেট ভরিয়ে রাখবে দীর্ঘ ক্ষণ, ক্যালোরিও কম

ডায়েটে থাকাকালীন কেতাদুরস্ত সব্জি ও ফলের দিকে আকর্ষিত হন অনেকে। তাই বাঙালির নিজস্ব ফুলকপির পরিবর্তে বিদেশি সব্জি ব্রকোলির দিকে ঝুঁকেছেন বহু মানুষ। কিন্তু পুষ্টিবিদের স্পষ্ট বার্তা, যে সব্জি পাড়ার সব্জির দোকানে পাওয়া যাবে, তা দিয়েই রান্না করা উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫
ফুলকপি দিয়ে স্যুপ বানানো শিখে নিন।

ফুলকপি দিয়ে স্যুপ বানানো শিখে নিন। ছবি: সংগৃহীত।

পাততাড়ি গোটাচ্ছে শীত। কিন্তু এখনও মরসুমি সব্জির পালা শেষ হয়নি। রাঙাআলু, বাঁধাকপি, মুলো, ফুলকপি, ব্রকোলি, বিট, গাজরের রংবেরঙের তরকারি রাঁধা হচ্ছে ঘরে ঘরে। কিন্তু ডায়েট রক্ষা করতে গিয়ে পছন্দের সব্জি ফুলকপির ভাজা, রোস্ট, ঝাল তরকারি খেতে পারছেন না? সে ক্ষেত্রে শিকাগো নিবাসী পুষ্টিবিদ রেশমী রায়চৌধুরীর শেখানো এক রেসিপি আপনার খাদ্যতালিকায় যোগ হতে পারে। ফুলকপির স্যুপ। সমাজমাধ্যমে সেই পদ রেঁধে দেখালেন রেশমী।

Advertisement

পুষ্টিবিদ জানাচ্ছেন, ডায়েটে থাকাকালীন চটকদার সব্জি ও ফলের দিকে আকর্ষিত হন অনেকে। তাই বাঙালির নিজস্ব ফুলকপির পরিবর্তে বিদেশি সব্জি ব্রকোলির দিকে ঝুঁকেছেন বহু মানুষ। কিন্তু রেশমীর স্পষ্ট বার্তা, যে সব্জি পাড়ার সব্জির দোকানে পাওয়া যাবে, তা দিয়েই রান্না করা উচিত। তা ছাড়া ব্রকোলির চেয়ে ফুলকপির ক্যালোরিও যেমন কম, তেমনই এতে কার্বোহাইড্রেটের পরিমাণও কম থাকে। যদিও ব্রকোলিতে তুলনামূলক ভাবে ভিটামিন ও খনিজের উপস্থিতি বেশি। তবে দু’টিতেই বিপুল পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। তবে সব মিলিয়ে ফুলকপিকেই বেশি নম্বর দেন রেশমী।

ফুলকপিই থাকতে পারে ডায়েটের মুখ্য চরিত্রে।

ফুলকপিই থাকতে পারে ডায়েটের মুখ্য চরিত্রে। ছবি: সংগৃহীত

এই স্যুপ বানানোর জন্য কী কী প্রয়োজন?

১টি মাঝারি আকারের ফুলকপি়

৪-৫টি আমন্ড

১টি মাঝারি পেঁয়াজের কুচি

৩ কোয়া রসুনের কুচি

অর্ধেক চা চামচ তেল

অর্ধেক চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো

স্বাদমতো গোলমরিচ

স্বাদমতো নুন

পরিমাণ মতো জল

কী ভাবে বানাবেন ফুলকপির স্যুপ?

একটি বড় পাত্রে ফুলকপি, আমন্ড, পেঁয়াজ সেদ্ধ করে নিন। তার পর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে সেদ্ধ করা কপি, আমন্ড, পেঁয়াজ পিষে নিন। অন্য দিকে কড়াইয়ে তেল গরম করে রসুনকুচি অল্প নাড়াচাড়া করে তাতে বাটা সব্জিগুলি ঢেলে দিন। রান্না হয়ে এলে নুন, শুকনো লঙ্কাগুঁড়ো মিশিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। তার পর আঁচ বন্ধ করে স্যুপের বাটিতে ঢেলে গরম গরম খেয়ে নিন। এতে একই সঙ্গে স্বাদে বদল আসবে, পুষ্টিও লাভ করবেন।

Advertisement
আরও পড়ুন