Watermelon Safety and Contamination

ছোট্ট ভুলেই তরমুজ থেকে হতে পারে বিষক্রিয়া, কেনা এবং রাখার সময়ে কোন বিষয়ে সতর্ক হবেন?

এক টুকরো তরমুজ খেলে যেমন গরমে স্বস্তি মেলে, শরীর পুষ্টি পায়, তেমনই এক টুকরো তরমুজই হতে পারে বিপদের কারণ। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৮:৩৬
তরমুজ  কী ভাবে রাখবেন, কাটবেন কী ভাবে, না জানলেই বিপদ।

তরমুজ কী ভাবে রাখবেন, কাটবেন কী ভাবে, না জানলেই বিপদ। ছবি: সংগৃহীত।

বাজারে গেলেই বিক্রেতারা তরমুজ কেটে দেখিয়ে দিচ্ছেন ভিতরটা কতখানি লাল। কারণ, লাল মানেই ধরে নেওয়া যায় তা মিষ্টি। আবার গোটা একটা ঢাউস তরমুজ কিনে আনার বদলে অনেকেই কাটা তরমুজ কিনে আনছেন।

Advertisement

এক টুকরো তরমুজ খেলে যেমন গরমে স্বস্তি মেলে, শরীর পুষ্টি পায়, তেমনই এক টুকরো তরমুজই হতে পারে বিপদের কারণ। এমনিতে গ্রীষ্মকালীন এই ফলে রয়েছে ভিটামিন এবং খনিজ। প্রচুর জল থাকায় তা শরীরের জলের চাহিদাও পূরণ করতে সক্ষম। পুষ্টিবিদ রুপালি দত্ত জানাচ্ছেন, ফল উপকারী হলেও সঠিক সংরক্ষণের অভাবে তা হয়ে উঠতে পারে বিপজ্জনক। ফলে থাকা জল এবং শর্করার কারণেই কাটা তরমুজে দ্রুত বেড়ে উঠতে পারে ব্যাক্টেরিয়া। গরমে সেই ব্যাক্টেরিয়া বাড়ে দ্বিগুণ গতিতে। ফলে একটু অসতর্ক হলে তা থেকেই হতে পারে পেটের সমস্যা।

চিকিৎসকেরা জানাচ্ছেন, গরমকালের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এবং একই সঙ্গে ফলের প্রাকৃতিক শর্করার জন্য কাটা তরমুজে দ্রুত ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। বাজার থেকে তরমুজ কেটে আনলে সেই ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। অপরিচ্ছন্ন হাত, নোংরা ছুরির সংস্পর্শে ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে অতি সহজেই। তার উপর কাটা ফলটি প্লাস্টিকে মুড়লে বিপদ বাড়তে পারে আরও।

গুরুগ্রাম নিবাসী পুষ্টিবিদ অর্চনা বত্রা সাবধান করছেন, ফল ধুয়ে না খাওয়ার প্রবণতা নিয়েও। বাড়িতে আনার পর তরমুজ না ধুয়ে, তার বাইরের অংশে লেগে থাকা ধুলোবালি ফল কাটার পরে ভিতরে চলে যেতে পারে। সালমোনেল্লা, ই কোলাই, লিস্টেরিয়ার মতো ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে অপিরচ্ছন্ন হাতে তরমুজ কাটলে বা সঠিক ভাবে তা সংরক্ষণ না করলে।

অনেকেই তরমুজ কেটে ঘরের তাপমাত্রায় দীর্ঘ ক্ষণ রেখে দেন। পুষ্টিবিদেরা মনে করাচ্ছেন, এটিও সঠিক পন্থা নয়। গরমে ফল কেটে রাখলে তা থেকে বিষক্রিয়ার ভয় উড়িয়ে দেওয়া যায় না। কারণ, উচ্চ তাপমাত্রায় ব্যাক্টেরিয়া, ছত্রাকের বৃদ্ধি হয় দ্রুত।

কী ভাবে তরমুজ কাটা এবং সংরক্ষণ প্রয়োজন

· গোটা তরমুজ বাজার থেকে কিনে আনুন, কাটা নয়। তরমুজ প্রথমেই খুব ভাল করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা তরমুজ খেতে চাইলে না কেটে তা ফ্রিজে ভরে রাখুন। তরমুজ ঠান্ডা হয়ে গেলে হাত পরিষ্কার করে, পরিচ্ছন্ন ছুরি দিয়ে তা কেটে নিন।

· ঘরের তাপমাত্রায় কাটা তরমুজ যত বেশি ক্ষণ থাকবে, ততই ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়বে। কাটা ফল দ্রুত খেয়ে নেওয়া ভাল।

· ফ্রিজে রাখতে হলে টুকরো করা ফল বায়ুনিরোধী কৌটোয় ভরে রাখুন।

Advertisement
আরও পড়ুন