Virat Kohli

কোহলির সঙ্গে টেনিস খেলতে চান, উইম্বলডনে নামার আগে জানালেন জোকোভিচ, বিরাটকে টেনিস খেলার আমন্ত্রণও দিলেন

বিরাট কোহলির সঙ্গে নোভাক জোকোভিচের বন্ধুত্ব প্রকাশ্যে এল। অতীতে রজার ফেডেরারের সঙ্গে কোহলির সুসম্পর্কের কথা বার বার শোনা গিয়েছে। উইম্বলডনে নামার আগে জোকোভিচ জানিয়েছেন, কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে চান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২২:০৪
sports

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

শুধু ক্রিকেট নয়, বিশ্বের অন্যান্য খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদদের সঙ্গেও সখ্যতা রয়েছে বিরাট কোহলির। তাঁদেরই একজন নোভাক জোকোভিচ। অতীতে রজার ফেডেরারের সঙ্গে কোহলির সুসম্পর্কের কথা বার বার শোনা গিয়েছে। এ বার জোকোভিচের সঙ্গেও কোহলির বন্ধুত্বের কথা প্রকাশ্যে এল। উইম্বলডনে নামার আগে জোকোভিচ জানিয়েছেন, কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে চান তিনি।

Advertisement

অতীতে উইম্বলডনে ফেডেরারের খেলা দেখতে সস্ত্রীক উইম্বলডনে হাজির থাকতে দেখা গিয়েছে কোহলিকে। তবে জোকোভিচের সঙ্গে এখনও সামনা সামনি দেখা হয়নি। যদিও বার্তালাপ রয়েছে। জোকোভিচ জানিয়েছেন, আগামী দিনে কোহলির সঙ্গে তাঁকে কোনও অনুষ্ঠানে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

উইম্বলডনে নামার আগে জোকোভিচ বলেছেন, “আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়নি। তবে বার্তার মাধ্যমে গত কয়েক বছর ধরেই ওর সঙ্গে যোগাযোগ রয়েছে। নিয়মিত কথা হয়। আমরা একে অপরকে অনুসরণ করি, একে অপরকে সমর্থন করি, একে অপরের পেশাদার জীবনকে সম্মান করি। আশা করি এক দিন সামনা সামনি ওর সঙ্গে দেখা হবে। সে দিন কিছুটা টেনিস, কিছুটা ক্রিকেট খেলব।”

জোকোভিচ আরও বলেছেন, “খুব তাড়াতাড়ি ভারতে আসার চেষ্টা করছি। হয়তো সেখানেই আমাদের দেখা হয়ে যেতে পারে।”

সবুজ ঘাসের কোর্টে নামার আগে জোকোভিচ প্রশংসা করেছেন সেরিনা উইলিয়ামসেরও। জানিয়েছেন, সেরিনা তাঁর কাছে অনুপ্রেরণা। প্রসঙ্গত, ৪৪ বছর বয়সে টেনিসে প্রত্যাবর্তন হয়েছে সেরিনার। চার বছর পর প্রথম সিঙ্গলস ম্যাচ খেলতে চলেছেন তিনি। উইম্বলডনে মায়া জয়েন্টকে নিয়ে ডাবলসেও নামবেন।

Advertisement
আরও পড়ুন