Seeds Benefits

একই রকম দেখতে চিয়াবীজ আর তুলসীর বীজ দেখে বিভ্রান্ত? গরমের দিনে শরীর চাঙ্গা রাখতে হলে কোনটি খাবেন?

চিয়াবীজের সঙ্গে অনেকেই তুলসীর বীজকে গুলিয়ে ফেলেন। দেখতে খানিকটা এক রকম হলেও শরীরের উপর কিন্তু দুই বীজের প্রভাব অনেকটাই আলাদা। তা হলে হেঁশেলে এই দুইয়ের মধ্যে কোন বীজটি রাখবেন, তা নিশ্চিত করবেন কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৯:২৯
চিয়াবীজ না কি তুলসীর বীজ, কোনটি বেশি স্বাস্থ্যকর?

চিয়াবীজ না কি তুলসীর বীজ, কোনটি বেশি স্বাস্থ্যকর? ছবি: সংগৃহীত।

স্বাস্থ্যসচেতন মানুষের ঘরে এখন বাহারি বীজের ছড়াছড়ি। কুমড়োর বীজ থেকে সূর্যমুখীর বীজ, তিসির বীজ থেকে তিল— বাঙালির হেঁশেলে এগুলি নতুন সংযোজন। চিয়াবীজের সঙ্গে অনেকেই তুলসীর বীজকে গুলিয়ে ফেলেন। দেখতে খানিকটা এক রকম হলেও শরীরের উপর কিন্তু দুই বীজের প্রভাব অনেকটাই আলাদা। তা হলে হেঁশেলে এই দুইয়ের মধ্যে কোন বীজটি রাখবেন, তা নিশ্চিত করবেন কী ভাবে?

Advertisement

তফাত কোথায়?

১) অনেকেই দু’টি বীজ চিনতে ভুল করে বসেন। তুলসীর বীজ সাধারণত কালো রঙের হয়। আর চিয়া হয় ধূসর রঙের। কেনার আগে রং যাচাই করে নিতে ভুলবেন না যেন।

২) তুলসীর বীজ শরীরকে ঠান্ডা রাখে। বিশেষ করে গরমের দিনে এই বীজ খাওয়া উপকারী। কড়া তাপের চোখরাঙানি থেকে শরীর বাঁচাতে তুলসীর বীজের পানীয়ের জবাব নেই। অন্য দিকে চিয়াবীজ সারা বছরই খাওয়া যায়।

৩) তুলসীর বীজ জলে মেশালে ৫-১০ মিনিটের মধ্যেই ফুলে ওঠে। অন্য দিকে চিয়াবীজ ভিজতে সময় নেয়। খাওয়ার অন্তত আধ ঘণ্টা আগে চিয়াবীজ ভিজিয়ে রাখতে হবে। খুব ভাল হয় যদি সারা রাত চিয়াবীজ জলে ভিজিয়ে রাখা হয়।

৪) পেটের স্বাস্থ্য নিয়ে বেশি ভাবনা থাকলে তুলসীর বীজ ভাল বিকল্প। পেট ফাঁপা, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিয়ম করে তুলসীর বীজ খাওয়া যেতেই পারে। আর যদি সার্বিক ভাবে বেশি পরিমাণে ফাইবার গ্রহণ করতে চান, ওজন কমানো লক্ষ্য হয়, ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে চান, তা হলে কিন্তু চিয়াবীজ ভাল বিকল্প।

৫) লেবুর শরবত, ডাবের জল কিংবা যে কোনও পানীয়ে তুলসীর বীজ মিশিয়ে খেতে পারেন। অন্য দিকে স্মুদি, পুডিং বা রকমারি প্রাতরাশ বানাতে চিয়াবীজ ব্যবহার করতে পারেন।

Advertisement
আরও পড়ুন