Digestion Drinks

পেট ভাল রাখতে প্রোবায়োটিক ড্রিঙ্ক কিনে খাচ্ছেন? বানিয়ে নিন বাড়িতেই, লাগবে মাত্র দু’টি উপকরণ

পেটরোগা মানুষের রোজের ডায়েট প্রোবায়োটিক রাখলে হজমে সুবিধা হয় আর পেটের যাবতীয় সমস্যা থেকেও রেহাই মেলে। অনেকে পেটের সমস্যা রুখতে প্রোবায়োটিক পানীয় কিনে খান। অথচ একটু সময় খরচ করলে এটি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯
বাড়িতেই বানিয়ে নিন প্রোবায়োটিক ড্রিঙ্ক।

বাড়িতেই বানিয়ে নিন প্রোবায়োটিক ড্রিঙ্ক। ছবি: সংগৃহীত।

ভাল থাকার জন্য সবার আগে পেটের স্বাস্থ্য ভাল রাখা জরুরি। তার কারণ, শরীরের যাবতীয় ক্রিয়া নিয়ন্ত্রিত হয় পেট থেকেই। শরীরকে চালানোর জন্য হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র নিয়মিত কাজ করে চলেছে। কিন্তু শরীর পুষ্টি না পেলে এদের কোনওটিই যথাযথ কাজ করতে পারবে না। আর শরীরকে পুষ্টি জোগানোর দায়িত্ব পেটের নানা প্রত্যঙ্গের। পাকস্থলী থেকে শুরু করে লিভার, অগ্ন্যাশয়, অন্ত্র— সেই দায়িত্ব পালন করে। তাই এদের স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। পেটের স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রোবায়োটিক খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

Advertisement

প্রোবায়োটিক হল এমন খাবার, যাতে উপকারী ব্যাক্টেরিয়া জীবন্ত অবস্থায় থাকে। এই ধরনের খাবার খেলে তা সরাসরি পেটে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। ফলে এক দিকে যেমন হজম ক্ষমতা বাড়ে, তেমনই উপকারী ব্যাক্টেরিয়াগুলি অন্ত্রে থাকা ক্ষতিকর ব্যাক্টেরিয়াকে নষ্টও করে দিতে পারে। তাই তথাকথিত পেটরোগা মানুষের রোজের ডায়েট প্রোবায়োটিক রাখলে হজমে সুবিধা হয়, আর পেটের যাবতীয় সমস্যা থেকেও অনেকটা রেহাই মেলে। অনেকে পেটের সমস্যা রুখতে প্রোবায়োটিক পানীয় কিনে খান। অথচ একটু সময় খরচ করলে এটি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন।

ঘরে থাকা সামান্য দু’টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন প্রোবায়োটিক পানীয় ‘কাঞ্জি’। এর জন্য দু’ টেবিল চামচ ভাত আর দইয়ে খানিকটা জল মিশিয়ে রেখে দিন সারা রাত। গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে উপকারী ব্যাক্টেরিয়াগুলি জন্মায়। পরের দিন সকালে সেই মিশ্রণে অল্প নুন মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে প্রোবায়োটিক পানীয় কাঞ্জি।

Advertisement
আরও পড়ুন