দিনে ৮-১০ ঘণ্টা কাজের পরেও কী ভাবে নিজেকে ফিট রাখবেন, কৌশল বললেন বিদ্যুৎ জামওয়াল

ব্যস্ত জীবনে শরীরচর্চার সময় নেই। ফিট থাকার কৌশল বললেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।

Advertisement
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৯:৫১

বলিউডে আকর্ষক চেহারার জন্য যে সমস্ত অভিনেতার নাম প্রথমেই আসে, বিদ্যুৎ জামওয়াল তাঁদের মধ্যে একজন। ‘কম্যান্ডো’, ‘খুদা হাফিজ়’-সহ একাধিক ছবির অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছেন বিদ্যুৎ। লড়াইয়ের দৃশ্যে তাঁকে বাস্তবসম্মত দেখায় তাঁর পেশিবহুল, সুঠাম শরীরের জন্য।

Advertisement

ফিটনেস নিয়ে সচেতন অভিনেতা ফিটনেস নিয়েই টিপ্‌স দিলেন। একাধিক সাক্ষাৎকারে তিনি তাঁর স্বাস্থ্যসচেতনতা, শরীরচর্চার কথা জানিয়েছেন। কখনও কখনও তিনি দিনে ৯ ঘণ্টা পর্যন্ত শারীরিক কসরত করেছেন। ৯-১০ ঘণ্টা যাঁরা অফিসের কাজ করেন বা পেশাগত কাজে ব্যস্ত থাকেন, তাঁদের শরীরচর্চার উপায় এবং সময় বাতলে দিলেন বিদ্যুৎ।

কর্পোরেট জগতের কর্মসংস্কৃতির ফলে ৮ ঘণ্টার কাজের জগৎ অতীত। বরং দিনে ১০-১২ ঘণ্টাও কাজ করতে হয়। তা ছাড়া একনাগাড়ে চেয়ার বসে, ল্যাপটপে কাজের ফলে শুধু মেদবৃদ্ধি নয়, নানা রকম শারীরিক সমস্যার মুখোমুখিও হচ্ছে তরুণ প্রজন্ম। অফিস সেরে জিম করার সময় বা ইচ্ছা যাঁদের থাকে না, তাঁরা কী করে ফিট থাকবেন? অভিনেতার কথায়, কাজের ফাঁক ঘণ্টাখানেক পর পর উঠে একটু হেঁটে নেওয়া জরুরি। পাশাপাশি, তাঁর পরামর্শ জিমে না গেলেও দিনের কোনও একটা সময়ে অন্তত ১ কিলোমিটার হাঁটার। সকাল, বিকেল বা সন্ধ্যা, যে কোনও সময়ে হাঁটাহাটি করলেই শরীর সুস্থ থাকবে, বলছেন অভিনেতা।

হাঁটলে ওজন তো কমেই, রক্তে শর্করাও বশে থাকে। নিয়ম করে হাঁটলে হৃদ্‌রোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমে, শরীর সচল থাকে। তা ছাড়া, খোলা হাওয়ায় হাঁটলে মনও হালকা লাগে, মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে।

কী ভাবে সময় বাঁচিয়ে হাঁটতে বা শরীরচর্চা করতে পারেন

· ফিটনেস প্রশিক্ষকেরা পরামর্শ দিচ্ছেন, একটানা হাঁটতে না পারলে, সময় ভাগ করে হাঁটাহাটি করা যায়। অফিসে মধ্যাহ্নভোজের পরে জরুরি ফোন সারতে সারতে মিনিট ১০ পায়চারি করতে পারেন।

· ১০ তলায় অফিস হলে ৭ তলা পর্যন্ত লিফ্‌টে উঠে, তিন তলা হেঁটে উঠুন।

· অফিস থেকে ফেরার সময় বেশ কিছুটা হেঁটে বাস, ট্যাক্সি, ট্রেন ধরতে পারেন।

· অফিসে বসেই সাধারণ কয়েকটি স্ট্রেচিংও করা যায়।

Advertisement
আরও পড়ুন