Healthy Soup Recipes

পেটের রোগে ভুগছে শিশু, শরীর ভাল ভাল রাখতে কী কী স্যুপ খাওয়াবেন?

শিশুর সব্জি খাওয়ায় রুচি নেই। খালি বাইরের খাবার খাওয়ার জন্যই বায়না করে। সন্ধ্যা হলেই মুখরোচক স্ন্যাক্স খেতে চায়। তাই কৌশলে নানা রকম সব্জি দিয়ে এমন স্যুপ বানিয়ে দিন

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:২২
Nutritious Soups to Feed Your Child During Stomach Upsets

ছোটদের কী কী স্যুপ খাওয়াতে পারেন? ছবি: ফ্রিপিক।

ঘরে ঘরে পেটের সমস্যা। ছোটরাই বেশি ভুগছে। ডায়েরিয়া, বমি বা রক্ত আমাশয়ের প্রকোপও বাড়ছে। ন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, যে ধরনের ডায়েরিয়া ছড়াচ্ছে তার জন্য একগুচ্ছ ভাইরাস ও ব্যাক্টেরিয়া দায়ী। এ ধরনের জীবাণু দূষিত জল ও অস্বাস্থ্যকর খাবার থেকেই মূলত ছড়ায়। বাসি খাবার, রাস্তার কাটা ফল, শরবত, দূষিত জল এবং পচা খাবার থেকে সংক্রমণ খুব দ্রুত ঘটতে পারে। এমন সমস্যায় শুধু ওষুধ নয়, সঠিক পথ্যও দিতে হবে শিশুকে। সে জন্য নানা রকম স্যুপ খাওয়াতে পারেন।

Advertisement

মুগ ডাল ও সব্জির স্যুপ

সোনা মুগ ডাল (৩ চামচ), গাজরকুচি, পেঁপেকুচি, সামান্য হলুদ ও ঘি নিতে হবে। ডাল ও সব্জিগুলি সামান্য নুন ও হলুদ দিয়ে প্রেশার কুকারে ভাল করে সেদ্ধ করে নিন। এ বার ভাল করে নেড়ে নিতে হবে। নামানোর আগে এক চামচ ঘি মিশিয়ে দিন। উপরে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। এই স্যুপ খেতে ভাল এবং শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বৃদ্ধি করবে।

রাগির স্যুপ

প্রথমে এক কাপ জলে রাগির আটা ভাল করে গুলে নিন। এমন ভাবে মেশাবেন যাতে দলা পাকিয়ে না থাকে। মিশ্রণটি রেখে প্যানে তেল বা ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। আঁচ কমিয়ে ভাজতে হবে। আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে প্রথমে মাশরুমের টুকরোগুলি দিয়ে ২-৩ মিনিট ভাজুন। জল ছাড়লে তাতে গাজর, বিন, কড়াইশুঁটি, ভুট্টার দানাগুলি দিয়ে দিন। সামান্য নুন দিয়ে মিনিট তিনেক কম আঁচে নাড়াচাড়া করুন। এর পর বাকি তিন কাপ জল ঢেলে ঢেকে বসিয়ে দিন। সব্জি সেদ্ধ হলে রাগির মিশ্রণ ঢেলে দিয়ে আরও মিনিট তিনেট ফোটান। এই সময়ে ভাল করে নাড়তে হবে। স্যুপ ঘন হয়ে এলে ধনেপাতা কুচি ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

চিকেন-সব্জির স্যুপ

একটা বড় বাটিতে চিকেন ভাল করে সিদ্ধ করুন। চিকেন জল থেকে তুলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। গাজর, পেঁয়াজ, রসুন কুচিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিন। এর মধ্যে পার্সলে, নুন, গোল মরিচ দিন। যত ক্ষণ না সব সব্জি ভাল মতো সেদ্ধ হচ্ছে ফোটাতে থাকুন। এ বার তাতে পালং শাক, মাশরুম ও ব্রকোলি দিন। এর মধ্যে ফেটানো ডিম দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। আঁচ থেকে নামিয়ে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন