curd with pungent smell

দইয়ে হালকা ঝাঁঝালো গন্ধ! তা হলে কি দই ফেলে দেবেন? নাকি খাওয়া যেতেই পারে? কেনই বা হয় ওই গন্ধ?

অনেকেই দ্বিধায় ভোগেন যে, ওই ঝাঁঝালো গন্ধযুক্ত দই খাওয়া আদৌ নিরাপদ কি না। উদ্বেগটি খুব একটা ভুল নয়। তবে কয়েকটি মাথায় রাখাও জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৩৩

ছবি: সংগৃহীত।

টক দই ফ্রিজ থেকে বার করার পরে অনেক সময় একটা হালকা ঝাঁঝালো গন্ধ হয়ে যায়। তেমনটা হলে অনেকেই দ্বিধায় ভোগেন যে, ওই ঝাঁঝালো গন্ধযুক্ত দই খাওয়া আদৌ নিরাপদ কি না। উদ্বেগটি খুব একটা ভুল নয়। তবে কয়েকটি মাথায় রাখাও জরুরি।

Advertisement

দইয়ে ঝাঁঝালো গন্ধ কেন হয়?

১। দই মূলত তৈরি হয় ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়ার ফারমেন্টেশন ঘটিয়ে বা গেঁজিয়ে। দই যদি দীর্ঘক্ষণ ফ্রিজের বাইরে সাধারণ তাপমাত্রায় রাখা থাকে কিংবা বেশ কয়েক দিনের পুরনো হয়, তবে ফারমেন্টেশন প্রক্রিয়া দ্রুত গতিতে চলতে শুরু করে। ঝাঁঝালো ভাব আসে ওই ফারমেন্টেশনের কারণেই।

২। একই ভাবে অতিরিক্ত ফারমেন্টেশনের ফলে দইয়ে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে তীব্র টক ভাবও তৈরি হয়।

৩। অনেক সময় বাতাসে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ইস্টও দইয়ে বংশবৃদ্ধি করে। এগুলি দইয়ের প্রোটিন ও ফ্যাটকে ভেঙে এক ধরনের ঝাঁঝালো রাসায়নিক তৈরি করে।

কীভাবে বুঝবেন দইটি নষ্ট হয়ে গেছে?

শুধু গন্ধ নয়, দই নষ্ট হয়েছে কি না তা বোঝার জন্য কয়েকটি বিষয় পরীক্ষা করুন—

স্বাদ: দই মুখে দিলে যদি অতিরিক্ত টক, তেতো বা ঝাঁঝালো অনুভূতি হলে।

রং : দইয়ের উপরিভাগে যদি হালকা হলদে বা সবুজ রঙের আস্তরণ দেখা যায় অথবা দই যদি অতিরিক্ত আঠালো হয়ে পড়ে।

সতর্কতা

নষ্ট হয়ে যাওয়া দই খেলে খাদ্যে বিষক্রিয়া, পেট খারাপ, বমি বা ডায়েরিয়ার মতো শারীরিক সমস্যা হতে পারে। তাই দইয়ে এমন অস্বাভাবিক গন্ধ পেলে তা না খেয়ে ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। টাটকা ও স্বাস্থ্যকর দই খেতে সবসময় তা বায়ুরুদ্ধ পাত্রে এবং সঠিক তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করুন।

Advertisement
আরও পড়ুন