Frequent Bruising

সামান্য চোট-আঘাতেই কালশিটে পড়ছে? এমন উপসর্গ কোন রোগের ইঙ্গিত?

মাঝেমধ্যে কালশিটে পড়তেই পারে। কিন্তু খুব ঘন ঘন এই ধরনের সমস্যা হওয়া কিন্তু স্বাভাবিক নয়। এটি কোনও বড় রোগের উপসর্গ হতেই পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ১৯:১৪
Reasons behind frequent bruising which you must not avoid

ঘন ঘন কালশিটে পড়ছে? ছবি: সংগৃহীত।

একটু চোট-আঘাত পেলেই কালশিটে পড়ে যায়? অনেকেই এ সমস্যায় পড়েন। কখনও কখনও আবার এমনও হয় যে কোথায় বা কখন লাগল সেইটাই মনে করতে পারছেন না, কিন্তু বেশ বড় কালশিটে পড়ে গিয়েছে। আর তার সঙ্গে বেজায় ব্যথাও। মাঝেমধ্যে কালশিটে পড়তেই পারে। কিন্তু খুব ঘন ঘন এই ধরনের সমস্যা হওয়া কিন্তু স্বাভাবিক নয়। এটি কোনও বড় রোগের উপসর্গ হতেই পারে।

Advertisement

কেন ঘন ঘন কালশিটে পড়তে পারে?

১) রক্ত ঠিক মতো জমাট না বাঁধলে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হলে কিন্তু কালশিটে পড়ার আশঙ্কা তৈরি হয়। সেই কারণে হেমোফিলিয়া জাতীয় রোগ থাকলে কালশিটে পড়ার প্রবণতা বেশি থাকে।

২) ঘন ঘন কালশিটে পড়া হতে পারে ক্যানসারের লক্ষণ। ব্লাড ক্যানসার বা বোনম্যারো ক্যানসার হলে কালশিটে পড়ার ঝুঁকি বাড়ে।

৩) লিভার সিরোসিসের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপানের কারণে সাধারণত এই অসুখ হয়। লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, সেই প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এই অসুখ।

Reasons behind frequent bruising which you must not avoid

ঘন ঘন কালশিটে পড়া হতে পারে ক্যানসারের লক্ষণ। ছবি: সংগৃহীত।

৪) ঘন ঘন কালশিটে পড়ছে মানে ভিটামিনের অভাব হয়নি তো? শরীরে ভিটামিন সি বা ভিটামিন কে-র অভাব ঘটলেও কালশিটে পড়তে পারে। বিশেষ করে শরীরে ভিটামিন কে-র পরিমাণ বেশি কমে গেলে কালশিটে পড়ার প্রবণতা জন্মায়।

৫) বিশেষ কোনও ওষুধের প্রতিক্রিয়াও হতে পারে কালশিটে পড়ার কারণ। অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না। তাই এই ধরনের ওষুধ খেলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে।

Advertisement
আরও পড়ুন