Women Shortness of Breath

নারী না পুরুষ, দম ফুরিয়ে আসার সমস্যা কাদের বেশি হয়? ফুসফুস ছাড়াও নেপথ্যে কী কী কারণ রয়েছে

দম ফুরিয়ে আসার সমস্যাকে সাধারণত ক্লান্তি বা শরীরচর্চার অভাব বলে ভুল করে ফেলেন অনেকে। কিন্তু চিকিৎসকদের মতে, বিষয়টি এত সহজ নয়। কী থেকে হতে পারে এটি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৯:১৬
মহিলাদের শ্বাসকষ্ট কী কী কারণে হতে পারে?

মহিলাদের শ্বাসকষ্ট কী কী কারণে হতে পারে? ছবি: সংগৃহীত।

সামান্য হাঁটা, সিঁড়ি ভাঙা বা একটু বেশি পরিশ্রম করলেই শ্বাস নিতে কষ্ট হয়। মনে হয়, যেন দম ফুরিয়ে আসছে। মহিলাদের মধ্যেই এই সমস্যা বেশি লক্ষ করা যায়। সাধারণত ক্লান্তি বা শরীরচর্চার অভাব বলে ভুল করে ফেলেন অনেকে। কিন্তু চিকিৎসকদের মতে, বিষয়টি এত সহজ নয়। যদিও মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলছেন, ‘‘পুরুষদের তুলনায় মহিলাদের হাঁপ ধরে যাওয়ার সমস্যা বেশি হওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু তা-ও, এই বিষয়টি এখনও পরীক্ষিত বা প্রমাণিত নয়। তবে মেয়েদের এই সমস্যায় বেশি ভোগার কারণ রয়েছে।’’

Advertisement

শরীরের গঠন, হরমোনের পরিবর্তন এবং কিছু বিশেষ স্বাস্থ্যগত কারণের জন্য পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে শ্বাসকষ্টের প্রবণতা তুলনামূলক ভাবে বেশি দেখা যেতে পারে। কী সেগুলি?

মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা কেন বেশি দেখা যায়?

মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা কেন বেশি দেখা যায়? ছবি: সংগৃহীত

রক্তাল্পতা

ভারতীয় মহিলাদের প্রায় ৫০ শতাংশই রক্তাল্পতার সমস্যা বা অ্যানিমিয়ায় ভোগেন। এই রোগের ফলে রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এ কারণেই শরীরে ক্লান্তি ও হাঁপ ধরে যাওয়ার সমস্যা শুরু হতে পারে।

হরমোনের ওঠানামা

ঋতুস্রাব হোক বা অন্তঃসত্ত্বা অবস্থায়, কিংবা রজোনিবৃত্তির কালে— মহিলাদের শরীরে হরমোনের ওঠানামা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এই সময়ে শরীরে অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়। ফলে দম ফুরিয়ে যাওয়ার মতো ঘটনা ঘন ঘন দেখা যেতে পারে।

মানসিক চাপ ও উদ্বেগ

দীর্ঘ দিনের মানসিক চাপ, উদ্বেগ বা অতিরিক্ত ক্লান্তিও শ্বাসকষ্টের একটি বড় কারণ হতে পারে। মেয়েদের মধ্যে নাকি এই প্রবণতা বেশি দেখা যায়। অনেক সময়ে উদ্বেগের কারণে শ্বাস নিতে কষ্ট হয়, হাঁপ ধরে যায় বা বুকে চাপ লাগতে শুরু করে। মানসিক চাপ শরীরের শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে। ফলে কখনও কখনও ফুসফুসে কোনও সমস্যা না থাকলেও এমন সমস্যা হতে পারে।

Advertisement
আরও পড়ুন