Drinks to reduce bloating

গ্যাসের সমস্যায় নাজেহাল? শুধু ওষুধ না খেয়ে রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয়

গ্যাস-অম্বলের সমস্যা কমবে, পেট ফাঁপার সমস্যা থেকেও রেহাই পাবেন, ওষুধের বদলে রোজ পান করুন এমন কিছু পানীয় যা গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:৪৯
গ্যাসের সমস্যা কমে যাবে, কোন কোন পানীয় রোজ সকালে পান করবেন?

গ্যাসের সমস্যা কমে যাবে, কোন কোন পানীয় রোজ সকালে পান করবেন? ছবি: ফ্রিপিক।

গ্যাসের সমস্যায় ভোগেন অনেকেই। এর থেকে রেহাই পেতে একগাদা ওষুধও খেতে হয়। চিকিৎসকেরা বলেন, গ্যাস বা অম্বলের সমস্যা কমাতে যাঁরা প্রত্যেক দিন প্যান্টোপ্রাজোল জাতীয় ওষুধ খান, তাঁদের নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেশি। তাই ওষুধের বদলে পথ্যে নজর দেওয়া জরুরি। এমন কিছু পানীয় আছে যা গ্যাস-অম্বলের সমস্যা কমাতে পারে।

Advertisement

আদা-হিংয়ের ডিটক্স

এক কাপ জলে আদার পাউডার, হিং, সৈন্ধব লবণ দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। সেই জল ছেঁকে নিয়ে তার সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মেশান। খানিক ঠান্ডা করে ঈষদুষ্ণ জল পান করতে হবে। সকালে খালি পেটে এই পানীয় খেলে সারা দিন গ্যাস বা অম্বলের সমস্যা ভোগাবে না। ভারী কিছু খেলে বা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এসে পেট ভার হলে তখন নরম পানীয় না খেলে এই পানীয় পান করতে পারেন।

দইয়ের কাঞ্জি

ঘরে থাকা সামান্য দু’টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন প্রোবায়োটিক পানীয় ‘কাঞ্জি’। এর জন্য দু’ চামচ ভাত আর দইয়ে খানিকটা জল মিশিয়ে রেখে দিন সারা রাত। গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে উপকারী ব্যাক্টেরিয়াগুলি জন্মাবে। পরের দিন সকালে সেই মিশ্রণে অল্প নুন মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে দইয়ের কাঞ্জি। এই পানীয় খেলে গ্যাসের সমস্যা কমবে।

ধনে পাতা-দারচিনির ডিটক্স

পুদিনা পাতা, ধনে পাতা, মশলার মধ্যে আদা, দারচিনি, গোটা হলুদ, লবঙ্গ ইত্যাদি ভিজিয়েও ডিটক্স পানীয় তৈরি করা যায়। এই পানীয় ওজন তো কমাবেই, এতে এত বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।

Advertisement
আরও পড়ুন