Drinks to Weight Loss

লেবুর জল খেয়েও পেটের মেদ ঝরছে না? রোজ সকালে পান করুন তিন পানীয়

শত চেষ্টাতেও ভুঁড়ি কমছে না? বাড়তি ওজন নিয়ে চিন্তা বাড়ছে। মেদ ঝরানো শুধু নয়, শরীর ভাল রাখাটাও জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:৫৮
কোন কোন পানীয় তাড়াতাড়ি ভুঁড়ি কমাবে?

কোন কোন পানীয় তাড়াতাড়ি ভুঁড়ি কমাবে? ছবি: ফ্রিপিক।

সকালে ঘুম থেকে উঠে কেউ চা-কফি খান। আবার স্বাস্থ্য সচেতন কেউ খান গরম জল। অম্বলের ধাত থাকলে লেবুর জল খুব একটা সহ্য হয় না। পুষ্টিবিদেরা আবার বলেন, সকালে উঠে খালি পেটে ঈষদুষ্ণ জল খাওয়ার উপকারী। তবে শুধু জল নয়, তার সঙ্গে মেশাতে হবে আরও কিছু। যদি সত্যিই ভুঁড়ি কমাতে চান, তা হলে এমন পানীয় খেতে হবে যা বাড়তি ক্যালোরি পোড়াবে, পাশাপাশি শরীর থেকে টক্সিনও বার করে দেবে।

Advertisement

ওজন কমাতে কী কী খাবেন?

চিয়া-পুদিনার ডিটক্স

রাতে শুতে যাওয়ার আগে একটি কাচের পাত্রে জলের মধ্যে ছোট টুকরো করে কাটা পাতি লেবু, আদা কুচি, গোটা দারচিনি, কয়েকটি লবঙ্গ ও ছোট এলাচ ভিজিয়ে রাখুন। আলাদা একটি পাত্রে ১ চা চামচ চিয়াবীজ ভিজিয়ে রাখুন। সকালে দু’টি এক সঙ্গে মিশিয়ে নিন। উপরে পুদিনা পাতা ছড়িয়ে দিন। এই পানীয় ছেঁকে পান করলে দ্রুত ওজন কমবে।

হলুদ-মৌরির জল

এই পানীয় তৈরির জন্য ৫টি উপাদান প্রয়োজন। ৩ চামচ করে হলুদগুঁড়ো, মৌরি, মেথি, জোয়ান এবং ২টি দারচিনি। উপাদানগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারে মিহি করে নিতে হবে। তার পর দুপুর এবং রাতের খাবারের ৩০ মিনিট আগে এক কাপ গরম জলে ১ চামচ মিশ্রণটি গুলে পান করতে হবে।

তরমুজের ডিটক্স

তরমুজের ‘ডিটক্স’ পানীয়ও খুব উপকারী। পানীয় বানাতে প্রয়োজন ৬-৭ টুকরো তরমুজ, লেবুর রস। একটি কাচের জারে তরমুজের ওই ৬/৭টি টুকরো, লেবুর রস যোগ করে তাতে পরিমাণমতো জল ঢালুন। পুদিনা পাতাও মেশাতে পারেন। তার পর সেই পানীয় ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পান করলেই আরাম পাবেন।

Advertisement
আরও পড়ুন