Health Tips for Men

৩ খাবার: শীতকালে পুরুষদের চাঙ্গা এবং চনমনে থাকার দাওয়াই

ফিট থাকার প্রস্তুতি কম বয়স থেকেই নিতেই হবে। তার জন্য জোর দিতে হবে খাওয়াদাওয়ায়। শীতে শরীর চাঙ্গা রাখতে কোন ৩ খাবার খেতেই হবে পুরুষদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৯
symbolic image.

শীতে নিজের যত্ন নিন পুরুষেরা। ছবি: সংগৃহীত।

শীত, বর্ষা বলে নয়, সারা বছরই আলাদা করে নিজের বিশেষ কোনও যত্ন নেন না পুরুষেরা। অফিস, বাড়ি, পরিবারের দায়িত্ব, সব কিছু সামলে নিজেদের খেয়াল রাখা নিয়ে আলাদা করে ভাবেন না বেশির ভাগ পুরুষ। তবে শীতে খানিকটা সতর্ক থাকা জরুরি। তা ছাড়া একটা বয়সের পর বিপাকহারও কমতে থাকে। তার প্রভাব পড়ে শরীরের উপর। তাই ফিট থাকার প্রস্তুতি নিতেই হবে। তার জন্য জোর দিতে হবে খাওয়াদাওয়ায়। শীতে শরীর চাঙ্গা রাখতে কোন ৩ খাবার খেতেই হবে পুরুষদের।

Advertisement

গ্রিন টি

বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে ও শরীর চাঙ্গা করতে গ্রিন টি নিয়ম করে খেতে পারেন। এই চায়ে রয়েছে একাধিক খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বক টানটান রাখে। এই চা বিপাকহার বৃদ্ধি করতেও সাহায্য করে। ওজন কমাতেও এই চা বেশ উপকারী।

দই

দইয়ে থাকা ব্যাক্টেরিয়া শরীরের জন্য ভাল। দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দইয়ে ক্যালশিয়ামও থাকে। প্রোটিনের দারুণ উৎস দই। এতে রাইবোফ্লাভিন, ফসফরাস ও ভিটামিন ১২ রয়েছে। ওজন ঝরাতেও দই কাজে আসে। শীতে সুস্থ থাকতে পুরুষেরা নিয়মিত দই খেতে পারেন।

ডিম

ডিম প্রোটিনের ভাল উৎস। কোনও ক্রনিক অসুখ না থাকলে রোজকার ডায়েটে ডিম কিন্তু রাখতেই হবে। শরীরের প্রোটিনের ঘাটতি কমাতে, মস্তিষ্ক সচল রাখতে ডিম কিন্তু বেশ উপকারী।

Advertisement
আরও পড়ুন