Skin Care Tips for Toddlers

মাঝেমধ্যে শিশুর শরীর জুড়ে র‌্যাশ বেরোয়? কাপড় ধোওয়ার সময়ে একটি ভুল করছেন না তো?

শিশুদের ত্বক নরম ও কোমল রাখার জন্য তেল মাখাবেন না কি ক্রিম, তা নিয়ে চিন্তায় পড়ে যান বাবা-মায়েরা। তবে শিশুদের জামাকাপড় ধোওয়ার সময় একটা ভুলেই কিন্তু বেড়ে যায় তাদের ত্বকের সমস্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১
শিশুদের কাপড় ধোওয়ার সময় কী মাথায় রাখবেন বাবা-মায়েরা?

শিশুদের কাপড় ধোওয়ার সময় কী মাথায় রাখবেন বাবা-মায়েরা? ছবি: সংগৃহীত।

শীতকাল বলে শুধু নয়, যে কোনও মরসুমেই যদি শিশুর ত্বক শুষ্ক ও খসখসে হয়ে গিয়ে র‌্যাশ বেরোতে থাকে, তা হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। শিশুদের ত্বক নরম ও কোমল রাখার জন্য তেল মাখাবেন না কি ক্রিম, তা নিয়ে চিন্তায় পড়ে যান বাবা-মায়েরা। তবে শিশুদের জামাকাপড় ধোওয়ার সময় একটা ভুলেই কিন্তু বেড়ে যায় তাদের ত্বকের সমস্যা।

Advertisement

বেশির ভাগ বাড়িতেই আর পাঁচজনের জামাকাপড়ের মতো শিশুদের জামাকাপড়ও সাধারণ ডিটারজেন্ট দিয়ে কাচা হয়। আর এই একটা ভুলেই কিন্তু শুরু হতে পারে শিশুদের ত্বকের সমস্যা। সাধারণ ডিটারজেন্টে থাকে শক্তিশালী রাসায়নিক, অনেক ধরনের ব্লিচিং যৌগ আর কৃত্রিম সুবাস আনার নানা প্রকার যৌগ। খুব ভাল করে জামাকাপড় কাচার পরেও কিন্তু এই রাসায়নিকগুলি জামাকাপড় থেকে যেতে চায় না। কাচা জামাকাপড় নাকের কাছে রাখলেই সাবানের গন্ধ নাকে আসে।

ডিটারজেন্টে ধোওয়া পরিষ্কার জামাকাপড় পরালেও অনেক সময় শিশুদের ত্বকে এই কারণে র‌্যাশ বেরিয়ে য়ায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই ধরনের রাসায়নিকগুলি নাকে গেলে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা শুরু হতে পারে। তাই শিশুদের জামাকাপড় ধোওয়ার যে বিশেষ কেমিক্যালমুক্ত তরল সাবান পাওয়া যায়, সেগুলি ব্যবহার করা উচিত।

Advertisement
আরও পড়ুন